• অপরাধ ও দুর্নীতি

রৌমারীতে ফেন্সিডিল ও গাঁজা উদ্ধার, গ্রেফতার ১

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারীতে ৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে ১কেজি ৫'শ গ্রাম গাঁজাসহ কামাল হোসেন(৬৬) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। কামাল কোমরভাঙ্গি পুরানপাড়া গ্রামের মুসলিম শেখের ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের কোমরভাঙ্গী এলাকায় অভিযান চালিয়ে ১কেজি ৫'শ গ্রাম গাঁজাসহ কামাল হোসেনকে গ্রেফতার করা হয়।

অপরদিকে যাদুরচর পূর্ব পাড়া এলাকায় অভিযান চালিয়ে ৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যায়। রোববার দুপুরে রৌমারী থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মুশাহেদ খান জানান, আটক মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য (০)





image

পুলিশ ও সাংবাদিক পেটানোর হুমকি: ছাত্রদল সমর্থক গ্রেপ্তার

১

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে পুলিশ ও সাংবাদিকদের মারধর করার হুমক...

image

মাগুরায় বাস কাউন্টারে ঢুকে যুবদল নেতাকে গুলি করে হত্যা

২

মাগুরা প্রতিনিধি : মাগুরায় দুর্বৃত্তদের গুলিতে মো. শাকের হো...

image

যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক স...

৩

নিউজ ডেস্কঃ  যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার ...

image

জামালপুরে বিজিবির অভিযানে ইয়াবাসহ যুবক আটক

৪

জামালপুর প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জের সীমান্ত এলাকায় অভ...

image

জামালপুরে ইম্পেরিয়াল হাসপাতালে ভ্রাম্যমান আদালতের অভিযান,...

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুর শহরের শেখেরভিটায় অবস্থিত জামালপুর ইম্পেরিয়াল হা...

  • company_logo