• অপরাধ ও দুর্নীতি

উলিপুরে স্ত্রী হত্যায় ঘাতক স্বামী গ্রেফতার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে স্ত্রী হত্যায় পলাতক ঘাতক স্বামী মাহাবুব আলী(২৭)কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার(৩ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালী জেলার বেগমগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম মর্তুজা বলেন, বিভিন্ন তথ্য-প্রযুক্তির সহায়তায় মূল আসামি মাহাবুব আলীকে গ্রেফতার করা হয়। তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে এই মামলায় অভিযুক্ত আরো একজনকে গ্রেফতার করে জেল-হাজতে পাঠানো হয়।

প্রসঙ্গত, উপজেলার খামার বজরা গ্রামের আয়নাল হকের ছেলে মাহাবুব আলীর (২৭) সঙ্গে পাশের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের মুশরত নাখেন্দা গ্রামের সেকেন্দার আলীর মেয়ে শারমিন বেগমের (২০) চার বছর আগে বিয়ে হয়। এরপর থেকেই মাহবুব আলী দুই লাখ টাকা যৌতুক দাবি করে স্ত্রীকে বিভিন্ন সময়ে নির্যাতন করতেন। শনিবার ২ মার্চ রাতে শয়ন ঘরে গৃহবধূ শারমিন বেগমকে স্বামীসহ তাঁর শ্বশুর বাড়ির লোকজন যৌতুকের দাবিতে এলোপাতাড়িভাবে মারপিট করেন। এ সময় গৃহবধূ মাটিতে লুটিয়ে পড়লে তাঁকে আবারও লাঠি দিয়ে আঘাত করে জখম করা হয়। নির্যাতনে গৃহবধূ গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাঁরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ সময় চিকিৎসক ওই গৃহবধূর শারীরিক অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠান। কুড়িগ্রাম সদর হাসপাতালে গেলে চিকিৎসক ওই গৃহবধূকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গৃহবধূর পিতা মারপিট করে হত্যার অভিযোগে জামাতা মাহবুব আলীসহ নামীয় তিনজন ও অজ্ঞাত তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মন্তব্য (০)





image

শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

image

নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক মন্ত্রী ...

image

গুম-নির্যাতন মামলা হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহ...

নিউজ ডেস্ক : র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই)...

image

জুলাই হত্যা: হানিফসহ চারজনের মামলার রায় যেকোনো দিন

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্...

image

দক্ষিণ সিটির নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া বরখাস্ত

নিউজ ডেস্ক : অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপো...

  • company_logo