• অপরাধ ও দুর্নীতি

ফরিদপুরে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার 

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

ফরিদপুর  প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেফতার করেছে ভাঙ্গা থানা পুলিশ। বৃহস্পতিবার  বিকেলে ভাঙ্গা থানা চত্বরে এক সংবাদ সম্মেলনে এ ঘটনা নিশ্চিত করেন ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মামুন আল রশিদ। 

গ্রেফতারকৃতরা হচ্ছে উপজেলার হাজরাহাটি গ্রামের সেকুম খয়রাতীর ছেলে কালাচান খয়রাতী(২১), পূর্ব হাসামদিয়া গ্রামের আব্বাস আলীর ছেলে জসিম(৩২), পশ্চিম হাসামদিয়া গ্রামের ওবায়দুল মিয়ার ছেলে সাকিব মিয়া(২৫), আতাদী গ্রামের খোকা শেখের ছেলে রুবেল শেখ(৩৫), গোপালগঞ্জের মুকসুদপুরের মহারাজপুর গ্রামের তৈয়দুল শেখের ছেলে মামুন(৩০) ও ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার সূর্যপাশা গ্রামের আবুল মিয়ার ছেলে তরিকুল ইসলাম(৩০)। 

মামুন আল রশিদ জানান, বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ভাঙ্গা  রেল স্টেশন সংলগ্ন  বগাইলগামী সার্ভিস উত্তর পাশে ব্রিজের নিচ থেকে ভাঙ্গা থানার এসআই রাকিব এবং এএসআই পরিতোশ সহ ভাঙ্গা থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে ডাকাত দলকে গ্রেফতার করে। এ সময় তাদের নিকট থেকে ডাকাতি কাজে ব্যবহৃত চাইনিজ কুড়াল,রামদা, লোহার রড,চাকু সহ বেশ কিছু দেশীয় অস্ত্র জব্দ করে। 

 ডাকাত দলের অন্যান্য সদস্যদের গ্রেফতারে তৎপর রয়েছে বলে । পরে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।  

 এ সময় পুলিশের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

মন্তব্য (০)





image

পুলিশ ও সাংবাদিক পেটানোর হুমকি: ছাত্রদল সমর্থক গ্রেপ্তার

১

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে পুলিশ ও সাংবাদিকদের মারধর করার হুমক...

image

মাগুরায় বাস কাউন্টারে ঢুকে যুবদল নেতাকে গুলি করে হত্যা

২

মাগুরা প্রতিনিধি : মাগুরায় দুর্বৃত্তদের গুলিতে মো. শাকের হো...

image

যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক স...

৩

নিউজ ডেস্কঃ  যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার ...

image

জামালপুরে বিজিবির অভিযানে ইয়াবাসহ যুবক আটক

৪

জামালপুর প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জের সীমান্ত এলাকায় অভ...

image

জামালপুরে ইম্পেরিয়াল হাসপাতালে ভ্রাম্যমান আদালতের অভিযান,...

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুর শহরের শেখেরভিটায় অবস্থিত জামালপুর ইম্পেরিয়াল হা...

  • company_logo