ছবিঃ সিএনআই
নড়াইল প্রতিনিধিঃ অদ্য ২৮ মার্চ'২৪ সকাল ১১.৪০ ঘটিকার সময় এনআই এ্যাক্টের মামলায় ০১ বছর কারাদণ্ডপ্রাপ্ত আসামি সৈয়দ সাহিদুল ইসলাম মারুফকে গ্রেফতার করেছে নড়াইল জেলার লাহুড়িয়া তদন্ত কেন্দ্রের পুলিশ। গ্রেফতারকৃত আসামি সৈয়দ সাহিদুল ইসলাম মারুফ নড়াইল জেলার লোহাগড়া থানাধীন লাহুড়িয়া সৈয়দপাড়া সাকিনের মৃত সৈয়দ আবুল কাশেমের ছেলে।
বিশ্বস্ত তথ্যের ভিত্তিতে লাহুড়িয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ জনাব মোঃ সেলিম উদ্দীন এর তত্ত্বাবধানে এএসআই(নিঃ) দ্বীন ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে নিজ বাড়ি হতে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত সৈয়দ সাহিদুল ইসলাম মারুফ এর নামে লোহাগড়া থানায় দুটি গ্রেফতারি পরোয়ানা রয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাঃ মেহেদী হাসান মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় ওয়ারেন্ট তামিলে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে পুলিশ ও সাংবাদিকদের মারধর করার হুমক...
মাগুরা প্রতিনিধি : মাগুরায় দুর্বৃত্তদের গুলিতে মো. শাকের হো...
নিউজ ডেস্কঃ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার ...
জামালপুর প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জের সীমান্ত এলাকায় অভ...
জামালপুর প্রতিনিধি : জামালপুর শহরের শেখেরভিটায় অবস্থিত জামালপুর ইম্পেরিয়াল হা...

মন্তব্য (০)