• লিড নিউজ
  • অপরাধ ও দুর্নীতি

আলোচিত স্কুলছাত্র অন্তর হত্যা মামলা : ফরিদপুরে তিন জনের ফাঁসি, তিন জনের যাবজ্জীবন

  • Lead News
  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের নগরকান্দার আলোচিত স্কুলছাত্র আলাউদ্দিন ওরফে অন্তর (১৪) হত্যা মামলায় তিন জনের ফাঁসি ও তিন জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।বুধবার (২৭ মার্চ) দুপুরে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো: হাফিজুর রহমান এ রায় দেন। রায় ঘোষণার সময় আজিজুল শেখ ছাড়া বাকি পাঁচ আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশ পাহারায় তাদের কারাগারে প্রেরণ করা হয়।

ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মাহাবুব আলম, কামাল মাতুব্বর ও খোকন মাতুব্বর। এছাড়া যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন-আশরাফ শেখ, আজিজুল শেখ ও সুজন মাতুব্বর।

উল্লেখ্য, ২০১৮ সালের ৭ জুন ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের চর মানিকদী পাগলপাড়া এলাকার গ্রীস প্রবাসি আবুল হোসেন মাতুব্বরের ৮ম শ্রেণিতে পড়ুয়া ছেলে আলাউদ্দিন ওরফে অন্তরকে অপহরণের পর শ্বাসরোধ করে হত্যা করে মাটিচাপা দেওয়া হয়। পরে এঘটনায় অন্তরের মা জান্নাতি বেগম বাদি হয়ে নগরকান্দা থানায় মামলা দায়ের করেন।

 

মন্তব্য (০)





image

ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ব্যাংকের ক্যা...

নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...

image

চুয়াডাঙ্গায় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি: ৪ জন গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ​চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...

image

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯৭ বার ...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...

image

টাঙ্গাইলের ঘাটাইলের পিআইও এনামুলকে ঘিরে দুর্নীতির অভিযোগে...

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...

image

চুয়াডাঙ্গায় কিশোর রাফিজকে মুক্তিপনের জন্য হত্যা: প্রধান আ...

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মুক্তিপণের উদ্...

  • company_logo