ছবিঃ সিএনআই
বগুড়া প্রতিনিধিঃ রংপুর থেকে ঢাকাগামী ট্রাকে বগুড়ায় র্যাবের অভিযানে ২৪৯ বোতল ফেন্সিডিল ও ৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার সকাল সোয়া ৭ টার দিকে সদরের ঠেঙ্গামাড়া এলাকায় রংপুর-ঢাকা মহাসড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুইজন হলো- লালমনিরহাট জেলার পাটগ্রাম এলাকার উপরমার বানিয়াডাঙ্গীর হাবিবুর রহমানের ছেলে মোকসেদুল ইসলাম (৪২) ও একই এলাকার মৃত মোবারক হোসেনের ছেলে রাসেল হোসেন (২৭)।
রবিবার দুপুরে র্যাব-১২ বগুড়া ক্যাম্পে আয়োজিত এক প্রেস ব্রিফিং এ এসব তথ্য জানান কোম্পানী কমান্ডার (পুলিশ সুপার) মীর মনির হোসেন। তিনি বলেন গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় রংপুর থেকে ঢাকাগামী একটি ট্রাকে (রংপুর মেট্রো-ট ১১-০৩৪১) বিপুল মাদকদ্রব্য পরিবহন করা হচ্ছে। তখন র্যাবের একটি চৌকস টিম বগুড়ার ঠেঙ্গামাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে ওই ট্রাক থেকে ২৪৯ বোতল ফেন্সিডিল ও ৫ কেজি গাঁজা উদ্ধারসহ দুইজনকে আটক করে র্যাব। এসময় তাদের কাছ থেকে ২ টি মোবাইল, ২ টি সীমকার্ড ও নগদ ৫ হাজার টাকা জব্দ করা হয়।
মীর মনির হোসেন আরো জানান, আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আসামিদের বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...
নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক মন্ত্রী ...
নিউজ ডেস্ক : র্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই)...
নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্...
নিউজ ডেস্ক : অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপো...

মন্তব্য (০)