ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে রাস্তাঘাটে ও অলিগলিতে রাতের বেলায় চুরি, ডাকাতি, দস্যুতা, ছিনতাই, মাদক সেবনসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগে মধ্যরাতে কিশোর গ্যাংয়ের ৮ সদস্যকে আটক করেছে র্যাব।
শনিবার (২৩ মার্চ) দিবাগত রাত ২টার দিকে ঈশ্বরদী শহরের রেলওয়ে স্টেশন রোড এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটকরা হলেন, ঈশ্বরদীর কাচারি পাড়ার শাকিল রহমানের ছেলে যোবায়ের রহমান (১৭), আম বাগান এলাকার আব্দুর রহিমের ছেলে মো. রোহান (২১), আম বাগান এলাকার মোহাম্মদ জাবেদ আলীর ছেলে আল আমিন (১৭), আমবাগান এলাকার মৃত লিটন প্রামাণিকের ছেলে মোহাম্মদ বাপ্পি (১৬), একই এলাকার মোহাম্মদ আনিস শেখের ছেলে মো. রাকিব (১৭), কদমতলা গ্রামের মোহাম্মদ জাহাঙ্গীরের ছেলে মোহাম্মদ শিহাব (১৬), মো. মুরাদ হোসেনের ছেলে মেহেরাব হোসেন( ১৭), পূর্ব টেংরির মো. হাসান আলীর ছেলে মো. তাহসিন( ১৭)।
র্যাব ১২ এর কমান্ডার মেজর মো. এহতেশামুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ১২ জেলার ঈশ্বরদী থানাধীন স্টেশনরোড এলাকায় রাত ২টার দিকে অভিযান পরিচালনা করে। আটককালে তাদের নিকট থেকে ৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, উল্লিখিত কিশোর গ্যাং গ্রুপের সদস্যরা পাবনা জেলার ঈশ্বরদী থানাধীন বিভিন্ন রাস্তাঘাটে ও অলিগলিতে রাতের বেলায় চুরি, ডাকাতি, দস্যুতা, ছিনতাই, মাদক সেবনসহ বিভিন্ন অপকর্ম করে আসছিল। জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে পাবনা জেলার ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হয়।
নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...
নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...
নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মুক্তিপণের উদ্...

মন্তব্য (০)