ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে জুয়া খেলা অবস্থায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার গভীররাতে উপজেলার বুড়াবুড়ি বাজারের একটি স্টুডিও দোকান থেকে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, বুধবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বুড়াবুড়ি বাজারে একটি স্টুডিও এর দোকানে জুয়া খেলার সময় ফকির মোহাম্মদ গ্রামের মোঃ রুহুল আমীন (৩৫), মোঃ ওবায়দুল ইসলাম (২৮), বোতলা গ্রামের শ্রী বকুল সেন (৩৩), বুড়াবুড়ি মুন্সি পাড়ার মোঃ এরশাদ আলী (৩৩) ও বুড়াবুড়ি কামারপাড়ার মোঃ বাবলু রানা (৩৫) কে জুয়া খেলার সরঞ্জাম এবং নগদ অর্থসহ গ্রেফতার করা হয়।
এবিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম মর্তুজা বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...
নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...
নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মুক্তিপণের উদ্...

মন্তব্য (০)