• অপরাধ ও দুর্নীতি

বগুড়ায় সাড়ে ১৫ কেজি গাঁজাসহ র‍্যাবের হাতে গ্রেফতার ৩

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধিঃ বগুড়া সদরে সাড়ে ১৫ কেজি গাঁজাসহ ট্রাকচালক ও তার দুই সহযোগীকে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের বাঘোপাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় গাঁজা পরিবহনের কাজে ব্যবহত ট্রাকটিও জব্দ করা হয়। 

গ্রেপ্তররা হলেন, লালমনিরহাট জেলার কালিগঞ্জের ট্রাকচালক মজিদুল ইসলাম (৩৩), তার দুই সহকারী একই গ্রামের মামুন মিয়া (৩৯) ও আজিজুল হক (২৩)। 

র‌্যাব-১২ বগুড়ার কোম্পানী কামান্ডার (এসপি) মীর মনির হোসেন বলেন, ট্রাকে করে সাড়ে ১৫ কেজি গাঁজা রংপুর থেকে পাবনা নিয়ে যাওয়া হচ্ছিল। খবর পেয়ে ঢাকা-রংপুর মহাসড়কের বাঘোপাড়ায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে ওই ট্রাকে চালকের সিটের নিচে লুকানো তিনটি বস্তা থেকে গাঁজা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আজ দুপুরে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য (০)





image

শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

image

নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক মন্ত্রী ...

image

গুম-নির্যাতন মামলা হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহ...

নিউজ ডেস্ক : র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই)...

image

জুলাই হত্যা: হানিফসহ চারজনের মামলার রায় যেকোনো দিন

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্...

image

দক্ষিণ সিটির নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া বরখাস্ত

নিউজ ডেস্ক : অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপো...

  • company_logo