• লিড নিউজ
  • অপরাধ ও দুর্নীতি

বগুড়ায় মহাসড়কে ট্রাক থামিয়ে চাঁদাবাজি আটক ৩ 

  • Lead News
  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুরে পণ্যবাহী ট্রাকে চাঁদা তোলার সময় তিন জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-১২ বগুড়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে। 

এর আগে বুধবার রাত ৮ টার দিকে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের সাজাপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এই সময় গ্রেপ্তারদের কাছ থেকে চাঁদা আদায়ের একটি রশিদও জব্দ করা হয়েছে।

গ্রেপ্তররা হলেন, শাজাহানপুর উপজেলার সাইফুল ইসলাম (৪৭), মোঃ রিপন (২৬) ও দুপচাঁচিয়া উপজেলার মহিদুল ইসলাম (২৯)। 

র‌্যাব-১২ বগুড়ার কোম্পানী কামান্ডার (এসপি) মীর মনির হোসেন বলেন, শাজাহানপুরে ঢাকা-রংপুর মহাসড়কের সাজাপুরে পণ্যবাহী ট্রাক আটকিয়ে চাঁদাবাজি করা হচ্ছে এমন খবর পেয়ে অভিযান চালানো হয়। এই সময় চাঁদা উঠানোর রশিদসহ হাতেনাতে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বৃহস্পতিবার সকালে শাজাহানপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য (০)





image

শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

image

নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক মন্ত্রী ...

image

গুম-নির্যাতন মামলা হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহ...

নিউজ ডেস্ক : র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই)...

image

জুলাই হত্যা: হানিফসহ চারজনের মামলার রায় যেকোনো দিন

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্...

image

দক্ষিণ সিটির নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া বরখাস্ত

নিউজ ডেস্ক : অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপো...

  • company_logo