• অপরাধ ও দুর্নীতি

ফরিদপুরে পলাতক ধর্ষণ মামলার আসামী গ্রেপ্তার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারীতে মারজুম মৃধা নামে পালিয়ে থাকা এক ধর্ষণ মামলার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মারজুম উপজেলার চতুল ইউনিয়নের বাইখির পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা। গত ১৪ ফেব্রুয়ারি স্থানীয় থানায় মামলাটি হওয়ার পর থেকে ওই আসামি পলাতক ছিলো। মঙ্গলবার (২০ মার্চ) দিবাগত রাত ১১ টার দিকে চতুল ফায়ার সার্ভিসের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 মামলা সূত্রে জানা যায়, ছাত্রীটির মা মারা যায় ১৪ বছর আগে। বাবা দুবাই প্রবাসে থাকায় চতুল ইউনিয়নের বাইখীর গ্রামে মামার বাড়িতে থেকে পড়াশোনা করত সে। চলতি বছরের ১০ ফেব্রুয়ারি সকাল ১০ টার দিকে উপজেলার চতুল ইউনিয়নের বাইখির পশ্চিমপাড়া গ্রামের মারজুম মৃধা (৪২) পার্শ্ববতী বাইখীর-বনচাকী মাদ্রাসার অষ্টম শ্রেণীর (১৫) ওই ছাত্রীকে আমড়া ও কামরাঙ্গা খাওয়ানোর লোভ দেখিয়ে নিজের ঘরে নিয়ে ওই ছাত্রীর ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে।

পরে ওই ছাত্রী তার মামা বাড়ির অভিভাবকদের কাছে বিষয়টি খুলে বললে গত ১৬ ফেব্রুয়ারি মেয়ের খালু আফসার শেখ বাদি হয়ে বোয়ালমারী থানায় ধর্ষণ মামলা করেন। যার মামলা নম্বর :১৪। ধর্ষণের পর থেকেই ধর্ষক মারজুম মৃধা পলাতক ছিল। মঙ্গলবার দিবাগত রাত ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পৌরসদরের চতুল গ্রামের ফায়ার সার্ভিসের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

বুধবার বিকেলে  ফরিদপুরের বোয়ালমারী  থানার ওসি মো. সহিদুল ইসলাম জানান, ধর্ষণ মামলার আসামি পলাতক থাকার পর মঙ্গলবার রাতে তাকে চতুল গ্রামের ফায়ার সার্ভিসের সামনে থেকে গ্রেপ্তার করা হয়। আসামিকে আজ বুধবার ফরিদপুর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তবে এর আগে ডাকাতি প্রস্তুতিকালে মারজুমের নামে দুইটি মামলা রয়েছে।

মন্তব্য (০)





image

শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

image

নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক মন্ত্রী ...

image

গুম-নির্যাতন মামলা হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহ...

নিউজ ডেস্ক : র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই)...

image

জুলাই হত্যা: হানিফসহ চারজনের মামলার রায় যেকোনো দিন

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্...

image

দক্ষিণ সিটির নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া বরখাস্ত

নিউজ ডেস্ক : অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপো...

  • company_logo