• অপরাধ ও দুর্নীতি

ঠাকুরগাঁওয়ে মাদকসহ নারী ব্যবসায়ি গ্রেফতার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সংগৃহীত

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে ৯৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ মোছা: দুলালী বেগম (২০) নামে এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করা হয়।

সোমবার সদর উপজেলার চিলারং নদীডাঙ্গী খদের পাড়ার একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় সদর থানার এসআই (নি:) মো: আব্দুস সোবহান বাদী হয়ে ২ জনকে আসামী  করে মামলা দায়ের করেন। 

মামলার বিবরণে জানা যায় ওই দিন ঠাকুরগাঁও সদর থানা পুলিশের একটি টিম রোড বাজারে অবস্থানকালে গোপন সংবাদ পায় যে, সদর উপজেলার চিলারং নদীডাঙ্গী খদের পাড়া গ্রামের জনৈক মো: নুর আলম (২৮) এর বাড়িতে ইয়াবা বিক্রি হচ্ছে। পরক্ষনেই সদর থানার এসআই (নি:) মো: আব্দুস সোবহানের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন।

এ সময় ওই গ্রামের নুর আলম ওরফে ছোট বাবু ওরফে বাচ্চা বাউয়ের স্ত্রী মোছা: দুলালী বেগমকে ৯৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে। মামলায় দুলালী বেগমকে ১ ও তার স্বামী নুর আলম ওরফে ছোট বাবু ওরফে বাচ্চাকে ২নং আসামী করা হয়। ছোট বাবু ওই গ্রামের মো: আব্দুর রহিমের ছেলে। গতকাল মঙ্গলবার দুলালী বেগমকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়।

মন্তব্য (০)





image

শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

image

নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক মন্ত্রী ...

image

গুম-নির্যাতন মামলা হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহ...

নিউজ ডেস্ক : র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই)...

image

জুলাই হত্যা: হানিফসহ চারজনের মামলার রায় যেকোনো দিন

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্...

image

দক্ষিণ সিটির নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া বরখাস্ত

নিউজ ডেস্ক : অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপো...

  • company_logo