• অপরাধ ও দুর্নীতি

পঞ্চগড়ে ফেন্সিডিলসহ মাদকসহ ব্যবসায়ী আটক

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ে ফেন্সিডিলসহ মিজানুর রহমান মিজান নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পঞ্চগড় সদর থানা পুলিশ।জানা যায় আটকৃত মিজান পুরাতন পঞ্চগড় এলাকার মৃত মমিনুর রহমান মমিনের ছেলে। সোমবার (১৮ মার্চ) দুপুরে সকল আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়।

এর আগে গত রোববার (১৭ মার্চ) রাতে পুরাতন পঞ্চগড় এলাকায় এশিয়া ডিস্টিলারিজ এলাকায় তার ছবি বাধাই ঘর দোকান থেকে ফেন্সিডিল বিক্রি করার সময় তাকে আটক করা হয়। পুলিশ জানান, দীর্ঘদিন ধরে সে ফেন্সিডিলসহ বিভিন্ন মাদক কেনা-বেচা করে আসছিলো। মাদক কেনা-বেচার সময় গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়।

এর আগে পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য মাদক ক্রেতারা পালিয়ে গেলেও আটক হয় মিজান। পরে তার কাছ থেকে ৪ বোতল ফেন্সিডিল ও ১০টি খালি ফেন্সিডিলের বোতল জব্দ করা হয়। আটকের পর তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করে কারাগারে প্রেরণ করা হয়েছে।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) রন্জু আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামি মিজান দীর্ঘদিন যাবৎ মাদক কেনা-বেচার সাথে যুক্ত। তার বিরুদ্ধে পূর্বের ১৪টি মামলা রয়েছে। একই সাথে সে পঞ্চগড়ের একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য (০)





image

ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ব্যাংকের ক্যা...

নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...

image

চুয়াডাঙ্গায় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি: ৪ জন গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ​চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...

image

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯৭ বার ...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...

image

টাঙ্গাইলের ঘাটাইলের পিআইও এনামুলকে ঘিরে দুর্নীতির অভিযোগে...

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...

image

চুয়াডাঙ্গায় কিশোর রাফিজকে মুক্তিপনের জন্য হত্যা: প্রধান আ...

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মুক্তিপণের উদ্...

  • company_logo