ছবিঃ সিএনআই
ফেনী প্রতিনিধিঃ ফেনীতে দুর্ধর্ষ হাত কাটা কবিরসহ ৪ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার জেলার দাগনভূঞা থানা সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে রোববার থানা পুলিশের ৩টি পৃথক টিম উপজেলার বিভিন্ন এলাকায় পাশের উপজেলা সোনাগাজী ও পাশের জেলা নোয়াখালী এবং রাজধানী ঢাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, কবির আহাম্মদ প্রকাশ হাত কাটা কবির (৫০), শহিদ রানা (৩২), মামুনুর রশিদ প্রকাশ মামুন (২৮) ও হায়দার হোসেন সুজন (৩৬)। দাগনভূঞা থানার ওসি মো. আবুল হাসিম বিষয়টি নিশ্চিত করে জানান, একটি মামলায় গ্রেপ্তারের পর শহিদ রানা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।
পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অপরাপর আসামিদেরকে গ্রেপ্তারসহ ডাকাতি হওয়া মোবাইল ফোন উদ্ধার করে তাদের প্রত্যেককে সোমবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান পূর্বক সোপর্দ করা হবে। ওসি আরও বলেন, এদের মধ্যে গ্রেপ্তারকৃত কবির আহম্মদ প্রকাশ দুই হাত কাটা কবিরের বিরুদ্ধে মোট ১৫টি মামলাসহ অপরাপর আসামিদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...
নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক মন্ত্রী ...
নিউজ ডেস্ক : র্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই)...
নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্...
নিউজ ডেস্ক : অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপো...

মন্তব্য (০)