• অপরাধ ও দুর্নীতি

উলিপুরে মায়ের মামলায় ছেলে গ্রেফতার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে পিতা-মাতার ভরণপোষণ আইনে থানায় মামলা করেছেন আজিরন বেওয়া (৭৫) নামের এক মা। শনিবার (১৬ মার্চ) মামলাটি করেন তিনি। মামলার প্রাথমিক তদন্তে সত্যতা পেয়ে তার ছেলে হাফিজুর রহমান(৪৫)কে গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে, কয়েক বছর আগে মারা যান ওই মায়ের স্বামী আব্দুল গফুর।

এরপর থেকে ছেলের ওপর নির্ভরশীল তিনি।অথচ, পৌরসভার রামদাস ধনিরাম আদর্শপাড়া গ্রামে বসবাস করলেও তাঁর কোনো খোঁজখবর নেন না ছেলে হাফিজুর রহমান। ভরণপোষণ না দিয়েও জমি লিখে নেন। গত শনিবার পুনরায় জমি লিখে চাইলে মা থানায় এসে মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মিজানুর রহমান শনিবার রাতে অভিযান চালিয়ে ধরনীবাড়ি ইউনিয়নের মুন্সিবাড়ি এলাকায় শ্বশুরবাড়ী থেকে হাফিজুর রহমানকে গ্রেফতার করেন। এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম মর্তুজা বলেন, ঘটনার প্রাথমিক সত্যতা পেয়ে আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

মন্তব্য (০)





image

ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ব্যাংকের ক্যা...

নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...

image

চুয়াডাঙ্গায় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি: ৪ জন গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ​চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...

image

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯৭ বার ...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...

image

টাঙ্গাইলের ঘাটাইলের পিআইও এনামুলকে ঘিরে দুর্নীতির অভিযোগে...

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...

image

চুয়াডাঙ্গায় কিশোর রাফিজকে মুক্তিপনের জন্য হত্যা: প্রধান আ...

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মুক্তিপণের উদ্...

  • company_logo