ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্কঃ আগামীকাল (সোমবার) শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ। সিরিজে ১-১ সমতা থাকায় এই ম্যাচটি পরিণত হয়েছে অঘোষিত ফাইনালে।
মহাগুরুত্বপূর্ণ এই লড়াইয়ের আগে টাইগার শিবিরে দুঃসংবাদ। শেষ ওয়ানডের দল থেকে ছিটকে পড়েছেন পেসার তানজিম হাসান সাকিব।
ম্যাচকে সামনে রেখে চট্টগ্রামে আজ অনুশীলনের সময় হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন তানজিম সাকিব। ফলে তার আর এই সিরিজে খেলা হচ্ছে না। ঢাকায় ফিরে আসছেন ২১ বছর বয়সী এই পেসার।
তানজিমের ছিটকে পড়া বাংলাদেশের জন্য বড় ধাক্কাই। সিরিজের প্রথম দুই ওয়ানডেতে ৪ উইকেট পান এই পেসার। এর মধ্যে প্রথম ওয়ানডেতে ৩ উইকেট শিকার করে ম্যাচের মোড়ই ঘুরিয়ে দিয়েছিলেন।
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ মিশনটা প্রত্যাশিতভাবে শুরু করতে পা...
স্পোর্টস ডেস্ক : দেখে মনে হচ্ছিল ম্যাচ খেলতে নয়, যেন অস্ট্রে...
স্পোর্টস ডেস্ক : ২০২৬ বিশ্বকাপে কানসাস সিটিতে গ্রুপ জে-র প্র...
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি...
স্পোর্টস ডেস্ক: মরক্কোর বিপক্ষে ড্র দিয়ে ফুটবল বিশ্বকাপ...

মন্তব্য (০)