• অপরাধ ও দুর্নীতি

কুড়িগ্রামে চোরাই গরু উদ্ধারসহ কুখ্যাত চোর গ্রেফতার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে চোরাই গরু উদ্ধারসহ কুখ্যাত চোরকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, শনিবার রৌমারী থানায় একটি চুরি মামলা রুজু হলে স্বল্প সময়ের মধ্যে অভিযান পরিচালনা করে দুপুর ১২টার দিকে রৌমারী থানাধীন বাওয়াইর গ্রামের কুখ্যাত চোর মোঃ মাসুদ রানা (২৮)কে গ্রেফতার করে। পরবর্তীতে তার দেয়া তথ্যের উপর ভিত্তি করে বাদীর চুরি যাওয়া বকনা গরুটি উদ্ধার করে রৌমারী থানা পুলিশের একটি চৌকস টিম।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাসুদ অভ্যাসগত চোর। গরু চুরি হওয়ার কয়েক ঘন্টার মধ্যে চোরকে গ্রেফতারসহ চোরাই গরু উদ্ধার করেছে রৌমারী থানা পুলিশ।  কুড়িগ্রাম জেলায় যে কোন প্রকার চুরি ও অপরাধ দমনে জেলা পুলিশের অভিযান অব্যহত রয়েছে। আমরা সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করি।

মন্তব্য (০)





image

পুলিশ ও সাংবাদিক পেটানোর হুমকি: ছাত্রদল সমর্থক গ্রেপ্তার

১

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে পুলিশ ও সাংবাদিকদের মারধর করার হুমক...

image

মাগুরায় বাস কাউন্টারে ঢুকে যুবদল নেতাকে গুলি করে হত্যা

২

মাগুরা প্রতিনিধি : মাগুরায় দুর্বৃত্তদের গুলিতে মো. শাকের হো...

image

যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক স...

৩

নিউজ ডেস্কঃ  যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার ...

image

জামালপুরে বিজিবির অভিযানে ইয়াবাসহ যুবক আটক

৪

জামালপুর প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জের সীমান্ত এলাকায় অভ...

image

জামালপুরে ইম্পেরিয়াল হাসপাতালে ভ্রাম্যমান আদালতের অভিযান,...

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুর শহরের শেখেরভিটায় অবস্থিত জামালপুর ইম্পেরিয়াল হা...

  • company_logo