• সমগ্র বাংলা

ফরিদপুরে অজ্ঞাত প্রাইভেট কারের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে অজ্ঞাত প্রাইভেট কারের  ধাক্কায় মোটরসাইকেল চালক মো. রায়হান (২২)  নিহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ঢাকা- ভাঙ্গা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ের ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের তারাইল ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।রায়হান  খুলনা জেলার তেরোখাদা উপজেলার বারাসাত গ্রামের মো. কায়েস উজ্জামানের ছেলে। 

নিহতের এক স্বজন জানান,রায়হান ঢাকার সাভারে লেখাপড়ার পাশাপাশি  প্রাইম ব্যাংক আই হাসপাতালে  চশমা মেরামতের কাজ করতেন। শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাকিল আহমেদ জানান, রায়হান মোটরসাইকেল চালিয়ে ঢাকা থেকে গ্রামের বাড়ি খুলনায়  যাওয়ার সময় ভাঙ্গার তারাইল এলাকায়  আসলে পেছন থেকে অজ্ঞাত গাড়ির ধাক্কায়  ছিটকে রাস্তার রেলিংয়ের লেগে ঘটনাস্থলেই নিহত হয়। পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

মন্তব্য (০)





image

ফরিদপুরের সালথায় মাদক ব্যবসা বন্ধে এক সপ্তাহের আলটিমেটাম,...

ফরিদপুর প্রতিনিধি: মাদকের বিরুদ্ধে জনসচেতনতা ও সামাজিক প্রতি...

image

ফরিদপুর জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির নতুন সভাপতি...

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুর জেনারেল হাসপাতালের 'হাসপ...

image

গোপালপুরে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে যুবক...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...

image

নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজ...

বগুড়া প্রতিনিধিঃ শিবগঞ্জ এবং মোকামতলার চারটি ইউনিয়নের ...

image

গোপালপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও গৃহ...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের গ...

  • company_logo