• সমগ্র বাংলা

পাবনায় নিখোঁজের তিনদিন পর রাজমিস্ত্রির গলাকাটা মরদেহ উদ্ধার

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

পাবনা প্রতিনিধিঃ বাড়ি থেকে নিখোঁজের তিনদিন পর আজাদ হোসেন (২১) নামের এক রাজমিস্ত্রির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৩ মার্চ) দুপুরে পাবনা সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামে মোশাররফ চেয়ারম্যানের প্রজেক্টের পেছন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আজাদ দাপুনিয়া ইউনিয়নের চাঁদপুর গ্রামের আব্দুল হাকিমের ছেলে। পেশায় রাজমিস্ত্রি আজাদ গত সোমবার থেকে নিখোঁজ ছিলেন বলে জানান তার বাবা।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ-প্রশাসন) মাসুদ আলম বলেন, ‘গত ১১ তারিখ থেকে আজাদ নিখোঁজ ছিলেন। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে থানায় জিডি করা হয়।  বুধবার দুপুরে আজাদের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে গলাকাটা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। 

তবে তার সঙ্গে থাকা একটি মোটরসাইকেল ও মোবাইল পাওয়া যায়নি। কি কারণে কারা তাকে হত্যা করেছে তা এখনও জানা যায়নি। তদন্ত চলছে, তদন্তের পর হত্যার কারণ জানা যাবে। সেইসাথে অভিযুক্তদের ধরতে পুলিশের অভিযান চলমান রয়েছে। 

মন্তব্য (০)





image

ফরিদপুরের সালথায় মাদক ব্যবসা বন্ধে এক সপ্তাহের আলটিমেটাম,...

ফরিদপুর প্রতিনিধি: মাদকের বিরুদ্ধে জনসচেতনতা ও সামাজিক প্রতি...

image

ফরিদপুর জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির নতুন সভাপতি...

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুর জেনারেল হাসপাতালের 'হাসপ...

image

গোপালপুরে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে যুবক...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...

image

নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজ...

বগুড়া প্রতিনিধিঃ শিবগঞ্জ এবং মোকামতলার চারটি ইউনিয়নের ...

image

গোপালপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও গৃহ...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের গ...

  • company_logo