ছবিঃ সিএনআই
ঈশ্বরগঞ্জ প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক ব্যবসায়ী ও গ্রেফতারি পরোয়ানাভূক্ত পলাতক এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে পৌর শহরের দত্তপাড়া এলাকায় অভিযান চালিয়ে ফরহাদ নামের এক ইয়াবা ব্যবসায়ীকে ইয়াবা সহ ও তারুন্দিয়া ইউনিয়নে অভিযান চালিয়ে জিআর মামলার পলাতক আসামী দুলাল মিয়াকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দুই আসামিকে মঙ্গলবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়।
জানা যায়, পৌর শহরের টিএন্ডটি রোডের দত্তপাড়া এলাকা থেকে মৃত ফিরোজ আলীর পুত্র ফরহাদ (৩৫) দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছে। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করলেও অপর দুই মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।
অপরদিকে জিআর মামলার পলাতক আসামী উপজেলার তারুদিয়া ইউনিয়নের সাকুয়া মাঝের চর গ্রামের মৃত নবী হোসেনের পুত্র দুলাল মিয়া (৪৩)কে গ্রেফতার করে আদালতে সোর্পদ করে।
এবিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ মাজেদুর রহমান জানান, আসামী ফরহাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ এর ৩৬ (১) সারণীর ১০ (ক) ধারায় মামলা রুজু করে কোর্টে সোর্প করা হয়েছে।
নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...
নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক মন্ত্রী ...
নিউজ ডেস্ক : র্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই)...
নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্...
নিউজ ডেস্ক : অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপো...

মন্তব্য (০)