• সমগ্র বাংলা

নিখোঁজের তিন দিন পর আওয়ামী লীগ নেতার লাশ উদ্ধার 

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধায় নিখোঁজের তিনদিন পর সেপটিক ট্যাংক থেকে আওয়ামী লীগ নেতার ছেলে শফিকুর রহমান পাভেল আকন্দের মরাদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার(১২ মার্চ) সকালে গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের একটি পরিত্যক্ত বাড়ির সেপটিক ট্যাংক থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

মৃত পাভেল আকন্দ বল্লমঝাড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুস সামাদ আকন্দের ছোট ছেলে।

পুলিশ জানায়, শনিবার (৯ মার্চ) সন্ধ্যায় বল্লমঝাড় ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন পাভেল আকন্দ। এ নিয়ে নিখোঁজ পাভেল আকন্দের বড় ভাই বেলাল ইউসুফ রাসেল বাদী হয়ে পরদিন রবিবার গাইবান্ধা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

মঙ্গলবার সকালে বল্লমঝাড় ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের জনৈক সিরাজুল ইসলামের পরিত্যক্ত বাড়ির সেপটিক ট্যাংকে পাভেল আকন্দের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেন।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, নিখোঁজ পাভেল আকন্দের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মন্তব্য (০)





image

ফরিদপুরের সালথায় মাদক ব্যবসা বন্ধে এক সপ্তাহের আলটিমেটাম,...

ফরিদপুর প্রতিনিধি: মাদকের বিরুদ্ধে জনসচেতনতা ও সামাজিক প্রতি...

image

ফরিদপুর জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির নতুন সভাপতি...

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুর জেনারেল হাসপাতালের 'হাসপ...

image

গোপালপুরে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে যুবক...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...

image

নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজ...

বগুড়া প্রতিনিধিঃ শিবগঞ্জ এবং মোকামতলার চারটি ইউনিয়নের ...

image

গোপালপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও গৃহ...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের গ...

  • company_logo