প্রতীকী ছবি
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ১ ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। সোমবার বিকেলে সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ওই প্রতিষ্ঠানকে জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শেখ সাদী।
জানা যায়, ওই দিন সদর উপজেলার ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ছিট চিলারং এলাকার মেসার্স আলমগির ফুড ইন্ডাস্ট্রিজকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ওই দিন সদর উপজেলার বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের পক্ষ থেকে মূল্য তালিকা পরিদর্শন ও ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে পন্য বা সেবা বিক্রয় না করা, ভেজাল ও নকল পন্য উৎপাদন ও বিক্রয় না করার বিষয়ে অভিযান পরিচালনা করা হয়।
এ বিষয়ে উল্লেখিত প্রতিষ্ঠানসহ বিভিন্ন দোকান প্রতিষ্ঠানকে এহেন অপরাধ না করতে সতর্কও করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শেখ সাদী।
ফরিদপুর প্রতিনিধি: মাদকের বিরুদ্ধে জনসচেতনতা ও সামাজিক প্রতি...
ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুর জেনারেল হাসপাতালের 'হাসপ...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...
বগুড়া প্রতিনিধিঃ শিবগঞ্জ এবং মোকামতলার চারটি ইউনিয়নের ...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের গ...

মন্তব্য (০)