• অপরাধ ও দুর্নীতি

পাবনায় র‍্যাবের অভিযানে অটোভ্যান চোরচক্রের প্রধানসহ গ্রেপ্তার ৩

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনায় আলাদা অভিযান চালিয়ে ব্যাটারিচালিত অটোভ্যান চোর চক্রের প্রধানসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। সোমবার (১১ মার্চ) দুপুরে এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব-১২ পাবনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক খান। এর আগে রোববার (১০ মার্চ) দুপুরে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো-পাবনা পৌর সদরের শালগাড়িয়া খাঁ পাড়া মহল্লার নুরাই সরদারের ছেলে কারিম সরদার (২৪), সদর উপজেলার মাছিমপুর কাবলীপাড়া এলাকার রফিক ইসলামের ছেলে সায়েম ইসলাম (২০) ও একই উপজেলার কুমিল্লি গয়েশপুর গ্রামের সাদ্দাম হোসেন ওরফে দেলোয়ারের ছেলে হাসেম মিয়া (২০)।

র‍্যাব-১২ পাবনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক খান বলেন, র‍্যাবের অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে পাবনা সদর উপজেলার গাছপাড়া এলাকায় অভিযান চালিয়ে অটোভ্যান চোর চক্রের প্রধান কারিম সরদারকে প্রথমে গ্রেপ্তার করা হয়। পরে তার দেয়া তথ্য অনুযায়ী উপজেলার ছোট মনোহরপুর এলাকা থেকে আরেক সদস্য সায়েম ইসলামকে গ্রেপ্তার করা হয়। সর্বশেষ বাগচীপাড়া এলাকায় অভিযান চালিয়ে চক্রের অপর সদস্য হাসেম মিয়াকে গ্রেপ্তার করে র‍্যাব।

র‍্যাব কমান্ডার আরো জানান, গ্রেপ্তারকৃত চোর চক্রের প্রধান কারিম সরদারের নামে পাবনা সদর থানায় ৩টি চুরি মামলার ওয়ারেন্ট, সায়েম ইসলামের নামে ১টি চুরি মামলার ওয়ারেন্ট এবং হাসেম মিয়ার নামে চুরি মামলার ২টি ওয়ারেন্ট রয়েছে।

র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা চুরির সাথে তাদের দীর্ঘদিনের সম্পৃক্ততার কথা স্বীকার করে জানিয়েছে, দীর্ঘদিন ধরে তারা পাবনা জেলার বিভিন্ন এলাকায় অটোভ্যান চুরি করে আসছিল। অটোভ্যান চুরির পর এর যন্ত্রাংশ সমূহ আলাদা আলাদা করে বিক্রি করে দিতো। তারা চোর চক্রের অন্যান্য সদস্যদের তথ্য দিয়েছে র‍্যাবকে। সেই তথ্যের ভিত্তিতে চক্রের সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে র‍্যাব।

উল্লেখ্য, গেলো বছরের ২৮ আগস্ট ভোররাতে পাবনা সদর উপজেলার মালিগাছা মধ্যপাড়া গ্রামের আজিম প্রামাণিকের বাড়ি থেকে একটি চার্জার অটোভ্যান চুরি করে নিয়ে যায় চোরের দল। এ ঘটনায় সদর থানায় একটি চুরির মামলা দায়ের করেন ভুক্তভোগী আজিম প্রামানিক। তার ভিত্তিতে তদন্তে নামে র‍্যাব।

র‍্যাব কমান্ডার এহতেশামুল হক খান বলেন, পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃতদের সোমবার সকালে পাবনা সদর থানায় জিডিমূলে হস্তান্তর করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

মন্তব্য (০)





image

শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

image

নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক মন্ত্রী ...

image

গুম-নির্যাতন মামলা হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহ...

নিউজ ডেস্ক : র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই)...

image

জুলাই হত্যা: হানিফসহ চারজনের মামলার রায় যেকোনো দিন

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্...

image

দক্ষিণ সিটির নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া বরখাস্ত

নিউজ ডেস্ক : অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপো...

  • company_logo