• অপরাধ ও দুর্নীতি

ফরিদপুরে ফলের ঝুড়ি থেকে ১৫০ বোতল  ফেন্সিডিল আটক

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি: ফলের ঝুড়িতে বিশেষ কৌশলে  মাদক পরিবহন কালে ১ জন আন্ত:জেলা মাদক ব্যবসায়ীকে ১৫০(একশত পঞ্চাশ) বোতল ফেন্সিডিল সহ ফরিদপুর জেলার কোতোয়ালি থানা এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব-১০ , সিপিসি-৩, ফরিদপুর।

রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব জানান,  গতকাল ০৯ মার্চ ২০২৪ খ্রিঃ তারিখ র‍্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার কোতয়ালী এলাকায়  একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে যাত্রাবাহী বাসে করে যাত্রীবেশে ফলের ঝুড়িতে বিশেষ কৌশলে লুকায়িত ফেনসিডিল বহনকালে প্রায়  চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা মূল্যের ১৫০ (একশত পঞ্চাশ) বোতল ফেনসিডিলসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

র‍্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর এর কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার কে এম শাইখ আকতার জানান, গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম মোঃ জাহিদুল ইসলাম ওরফে জাহিদ (২৯), পিতা-মোঃ আলী হোসেন, সাং-দৌলাতদিয়াড়, থানা-চুয়াডাঙ্গা সদর, জেলা-চুয়াডাঙ্গা। 

তিনি আরো জানান,  প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়,  গ্রেফতারকৃত ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুর ও রাজবাড়ী জেলা সহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে  মাদক মামলা রুজু করতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য (০)





image

ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ব্যাংকের ক্যা...

নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...

image

চুয়াডাঙ্গায় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি: ৪ জন গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ​চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...

image

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯৭ বার ...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...

image

টাঙ্গাইলের ঘাটাইলের পিআইও এনামুলকে ঘিরে দুর্নীতির অভিযোগে...

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...

image

চুয়াডাঙ্গায় কিশোর রাফিজকে মুক্তিপনের জন্য হত্যা: প্রধান আ...

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মুক্তিপণের উদ্...

  • company_logo