ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে ২৪৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, শুক্রবার ভোরে ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের সোনাইকাজী মৌজাস্থ ধরলা ব্রীজের পুলিশ চেকপোস্টের সামন থেকে ফুলবাড়ী কুটিচন্দ্রখানা গ্রামের কুখ্যাত মাদক কারবারি পূর্বের ৯ টি মাদক মামলার আসামী লিটন মিয়া(২৭) ও উত্তর কুমার(২৪) কে ১৪৫ পিস ইয়াবা ও মাদক পরিবহনে ব্যবহৃত ১ টি মোটরসাইকেলসহ গ্রেফতার করা হয়।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত দুই মাদক কারবারির মধ্যে লিটন এর বিরুদ্ধে কুড়িগ্রামের ফুলবাড়ী ও নাগেশ্বরী থানায় মোট ৯ টি মাদক মামলা রয়েছে। মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...
নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...
নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মুক্তিপণের উদ্...

মন্তব্য (০)