• লিড নিউজ
  • অপরাধ ও দুর্নীতি

সিগারেট খাওয়া নিয়ে দ্বন্দ্বে বগুড়ায় স্কুলছাত্র খুন, গ্রেপ্তার ২

  • Lead News
  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধিঃ  সিগারেট খাওয়াকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে বগুড়ায় নিজ স্বজনদের হাতে স্কুলছাত্র নাছিরুল ইসলাম নাছিম খুন হন বলে জানান জেলা পুলিশ। নিখোঁজের ৮দিন পর গতকাল সোমবার রাতে গাবতলীর নেপালতলী ইউনিয়নের ঈশ্বরপুর গ্রামে ফুপুরবাড়ির মুরগির ঘরের মেঝে থেকে তার মরদেহ উদ্ধার হয়। এর আগে এই হত্যাকাণ্ডের সঙ্গে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। 

মঙ্গলবার দুপুরে বগুড়া পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্কুলছাত্র নাছিম হত্যাকাণ্ড নিয়ে বিস্তারিত জানান বগুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার  (পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) আব্দুর রশিদ।

হত্যা ও লাশ গুমের ঘটনায় গ্রেপ্তার দুজন হলেন ঈশ্বরপুর গ্রামের বাসিন্দা এনামুল হক (২০) এবং সারিয়াকান্দির ফুলবাড়ী এলাকার বাসিন্দা ফিরোজ ইসলাম (১৯)। এর মধ্যে এনামুল নাছিমের ফুফাতো ভাই এবং ফিরোজ সম্পর্কে চাচা হন।  আর নিহত নাছিম সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের ওয়েজেল মণ্ডলের ছেলে। সে ফুলবাড়ী গমির উদ্দিন স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।

গত ২৫ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় নাছিম। পরের দিন ওই ঘটনায় তার বাবা সারিয়াকান্দি থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

সংবাদ সম্মেলনে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার আব্দুর রশিদ জানান, সিগারেট খাওয়া নিয়ে বেশ কয়েকদিন আগে নাছিমের সঙ্গে এনামুলের বাকবিতণ্ডা ঘটেছিল। এই ঘটনায় নাছিমকে শায়েস্তা করার পরিকল্পনা করে এনামুল। ২৫ ফেব্রুয়ারি রাতে কৌশলে নাছিমকে ডেকে নেয় এনামুল। নাছিম এলে ঈশ্বরপুর গ্রামের নিজ বাড়ির পাশের রাস্তার ওপর নাছিমের হাত-পা বাধার চেষ্টা করে এনামুল। এ কাজে তাকে সহায়তা করে নাছিমের চাচা ফিরোজ। কিন্তু তখন চিৎকার করতে ধরলে তারা দুজন নাছিমের গলা ও মুখ চেপে ধরেন। এতে শ্বাসরোধ হয়ে সেখানেই মারা যায় নাছিম। 

পরে এনামুল ও ফিরোজ দুজনে মিলে নাছিমের মরদেহ নিয়ে গিয়ে বাড়ির ছাগল ও মুরগি রাখার ঘরের মেঝেতে পুঁতে রাখেন। এ ঘটনার কয়েকদিন পর ওই দুই জন নাছিমের বাবার মোবাইলে মেসেজ করে ৮০ হাজার টাকা দাবি করেন। 

পুলিশ কর্মকর্তা আব্দুর রশিদ বলেন, বিষয়টি জানার পর পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় তদন্ত করে এনামুল ও ফিরোজকে আটক করে। আটকের পর তাদের দেয়া তথ্যে এনামুলের বাড়ির মুরগির ঘরে পুঁতে রাখা অবস্থায় নাছিমের মরদেহ উদ্ধার করে পুলিশ। 

সংবাদ সম্মেলনের পর এ ঘটনায় অপহরণ, মুক্তিপন দাবি, হত্যা ও মরদেহ গুমের অপরাধে নাছিমের বাবা ওয়েজেল মণ্ডল বাদি হয়ে একটি মামলা করেছেন সারিয়াকান্দি থানায়। মামলায় এনামুল ও ফিরোজের নাম উল্লেখসহ আরও দুজনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। 

সারিয়াকান্দি থানার ওসি রবিউল ইসলাম বলেন, এনামুল ও ফিরোজকে আদালতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে। এছাড়াও আসামিদের জেলহাজতে পাঠিয়েছে বিজ্ঞ আদালত।

মন্তব্য (০)





image

শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

image

নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক মন্ত্রী ...

image

গুম-নির্যাতন মামলা হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহ...

নিউজ ডেস্ক : র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই)...

image

জুলাই হত্যা: হানিফসহ চারজনের মামলার রায় যেকোনো দিন

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্...

image

দক্ষিণ সিটির নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া বরখাস্ত

নিউজ ডেস্ক : অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপো...

  • company_logo