• লিড নিউজ
  • খেলাধুলা

ভারতকে ৩-১ গোলে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

  • Lead News
  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের খেলায় ভারতকে ৩-১ গোলে হারিয়ে ফাইনালে উঠে গেল বাংলাদেশ। এর আগে প্রথম ম্যাচে সুরভীর জোড়া গোলে নেপালকে ২-০ গোলে হারায় বাংলাদেশ। মঙ্গলবার কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে ভারতীয় অনূর্ধ্ব-১৬ নারী দলকে পাত্তাই দেয়নি বাংলাদেশ। এদিন ভারতকে ৩-১ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ। 

টানা দুই ম্যাচ জয়ে ৬ পয়েন্ট নিয়ে ফাইনালে বাংলাদেশ। ভুটান ২ ম্যাচ হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছে। এখন ভারত-নেপাল ম্যাচে যারা জিতবে তারা বাংলাদেশের সঙ্গে ফাইনালে খেলবে। 

মঙ্গলবার খেলার ৯ মিনিটে আলপি আক্তারের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ভারতের আনুস্কা গোল করে দলকে সমতায় ফেরান।

খেলার ৭৯ মিনিটে সুরভী আক্তার প্রীতির গোলে ২-১ এগিয়ে যায় লাল সবুজের দল। খেলা একিবারে শেষ মুহুর্তে গোল করে বাংলাদেশের সহজ জয় নিশ্চিত করেন অর্পিতা।

গত ৮ ফেব্রুয়ারি কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামের সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবলের ফাইনালে অনেক নাটকীয়তার ম্যাচে শিরোপা ভাগাভাগি করা হয় বাংলাদেশ-ভারত। সেই ঘটনার এক মাস যেতে না যেতে আরেক বয়সভিত্তিক সাফে ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ। 

মন্তব্য (০)





image

বিশ্বকাপে হতাশাজনক শুরুর পর যা বললেন রোনালদো

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ মিশনটা প্রত্যাশিতভাবে শুরু করতে পা...

image

ব্যাটিং ব্যর্থতায় অজিদের ১৩২ রান টার্গেট দিল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : দেখে মনে হচ্ছিল ম্যাচ খেলতে নয়, যেন অস্ট্রে...

image

মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিল আর্জেন...

স্পোর্টস ডেস্ক : ২০২৬ বিশ্বকাপে কানসাস সিটিতে গ্রুপ জে-র প্র...

image

বাংলাদেশের স্কোয়াডে ফিরলেন সৌম্য

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি...

image

‎ব্রাজিলের হতাশার মধ্যেই কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দিল জার...

স্পোর্টস ডেস্ক: মরক্কোর বিপক্ষে ড্র দিয়ে ফুটবল বিশ্বকাপ...

  • company_logo