ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধিঃ পাবনায় তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে সেলিম হোসেন (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা। মঙ্গলবার (৫ মার্চ) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-১২, সিপিসি-২, পাবনার কোম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক খান।
গ্রেপ্তারকৃত সেলিম হোসেন পাবনার আতাইকুলা থানার তেলীগ্রাম ঢালীপাড়া গ্রামের রফিক হোসেনের ছেলে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৩ সালের ১০ নভেম্বর থেকে ২০২৪ সালের ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত আসামি সেলিম হোসেন জনৈক আলমগীর হোসেনের নাবালিকা মেয়েকে বিভিন্ন সময় বিয়ের প্রলোভন দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে পাবনার রানা ইকো পার্কের পিছনে তুষার রেস্ট হাউসসহ বিভিন্ন স্থানে নিয়ে একাধিকবার ধর্ষণ করেন।
বিষয়টি মেয়েটির বাবা জানতে পেরে আতাইকুলা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। এরপর থেকেই সে ঢাকায় আত্মগোপনে ছিলেন। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২, সিপিসি-২, পাবনার একটি দল সোমবার (০৪ মার্চ) তাকে নিকুঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করে। পরে তাকে পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে পুলিশ ও সাংবাদিকদের মারধর করার হুমক...
মাগুরা প্রতিনিধি : মাগুরায় দুর্বৃত্তদের গুলিতে মো. শাকের হো...
নিউজ ডেস্কঃ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার ...
জামালপুর প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জের সীমান্ত এলাকায় অভ...
জামালপুর প্রতিনিধি : জামালপুর শহরের শেখেরভিটায় অবস্থিত জামালপুর ইম্পেরিয়াল হা...

মন্তব্য (০)