• অপরাধ ও দুর্নীতি

উলিপুরে স্ত্রীকে পিটিয়ে হত্যা, গ্রেফতার ১

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে স্ত্রীকে পিটিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে, উপজেলার বজরা ইউনিয়নের খামার বজরা গ্রামে।

জানা গেছে, রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের মুশরত নাখেন্দা গ্রামের সেকেন্দার আলীর মেয়ে শারমিন বেগম(২০) এর সাথে চার বছর পূর্বে উলিপুর উপজেলার বজরা ইউনিয়নের খামার বজরা গ্রামের আয়নাল হকের ছেলে মাহাবুব আলী(২৭) এর বিবাহ হয়। এরপর থেকেই যৌতুক দাবী করে বিভিন্ন সময়ে শারীরিক ও মানষিক নির্যাতন করে আসছিল। ঘটনার দিন ২ মার্চ রাতে নিজ ঘরের ভিতর পূর্বপরিকল্পিতভাবে গৃহবধূ শারমিন বেগমকে স্বামীসহ তার পরিবারের লোকজন যৌতুকের দাবীতে মাথা এবং চোখে এলোপাথারীভাবে কিলঘুষি মারিয়া গুরুতর জখম করে। এক-পর্যায়ে গৃহবধূ মাটিতে লুটিয়ে পড়লে আবারো লাঠি দিয়ে আঘাত করে শরীরের বিভিন্ন স্থানে গুরুত্বর জখম করে। নির্যাতনে গৃহবধূ গুরুতর অসুস্থ হলে উলিপুর হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক ওই গৃহবধূর শারীরিক অবস্থা আশংকাজনক দেখে তাকে উন্নত চিকিৎসার জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে রেফার্ড করেন।পরে এ্যাম্বুলেন্স যোগে কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে

গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এ ঘটনায় রোববার(৩ মার্চ) উলিপুর থানায় একটি মামলা দায়ের করা হয়। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আতিকুজ্জামান আতিক অভিযান চালিয়ে বজরা ইউনিয়নের খামার বজরা গ্রামের নিজ বাড়ী থেকে অভিযুক্ত মোছা. আখি মনি(২৪) কে গ্রেফতার করেন।

এ বিষয়ে সোমবার(৪ মার্চ) দুপুরে উলিপুর থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) তামবিরুল ইসলাম জানান, আসামীকে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে। পলাতক আসামীদের গ্রেফতারে চেষ্টা চলছে।

মন্তব্য (০)





image

শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

image

নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক মন্ত্রী ...

image

গুম-নির্যাতন মামলা হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহ...

নিউজ ডেস্ক : র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই)...

image

জুলাই হত্যা: হানিফসহ চারজনের মামলার রায় যেকোনো দিন

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্...

image

দক্ষিণ সিটির নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া বরখাস্ত

নিউজ ডেস্ক : অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপো...

  • company_logo