• অপরাধ ও দুর্নীতি

রুহিয়ায় ফেনসিডিলসহ আটক ১

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় ফেনসিডিলসহ  মো.হাসিবুল ইসলাম ওরফে হাসু  (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে  রুহিয়া  থানার পুলিশ।রবিবার  (৩ মার্চ ) ।রাত ২২ টা ৩০ মিনিটে   ১ নং রুহিয়া ইউনিয়নের ব্রাইট স্টার মডেল স্কুল সংলগ্ন জনৈক মোশারুল ইসলামের দোকানের সামনে  ১২ বোতল ফেনসিডিলসহ তাকে গ্রেফতার  করা হয়েছে। গ্রেপ্তারকৃত হাসিবুল ইসলাম রুহিয়া থানার ঘনিবিষ্টপুর ( টাওয়ার পাড়া) গ্রামের বাবুল হোসেনের ছেলে।

 মামলা সূত্রে জানা যায়, অবৈধ মাদক দ্রব ১২ বোতল ফেনসিডিল বিক্রয়ের উদ্দেশ্যের সময় গোপন সংবাদের ভিত্তিতে হাসিবুল ইসলাম ওরফে হাসুকে গ্রেফতার করতে সক্ষম হয়।  গ্রেফতারকৃত হাসিবুলকে প্রাথমিক  জিজ্ঞাসাবাদ করলে সাদ্দাম হোসেন নামের আরেক জনের জরিতের বিষয়  জানা যায়। সাদ্দাম হোসেন একই এলাকার ঘনিমহেষপুর ( প্রধান পাড়া) গ্রামের রতব আলীর ছেলে।

এ বিষয়ে  রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি)  গুলফামুল ইসলাম মন্ডল  জানান, গত রাতে  গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হাসিবুল ইসলাম ওরফে হাসু  আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১২ বোতল ফেনসিডিল  উদ্ধার করা হয়েছে। বিক্রয়ের উদ্দেশ্যে ফেনসিডিলগুলো সে জনৈক মোশারুল ইসলামের দোকানের সামনে  হেফাজতে রেখেছিল। উদ্ধারকৃত  মাদকদ্রব্যগুলোর আনুমানিক মূল্য ৩৬ হাজার টকা।

 তিনি  আরও জানান, এ ঘটনায়  হাসিবুল ইসলাম এবং তার সাথে জরিত আরেক আসামি সাদ্দাম হোসেন (পলাতক) এর বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নং ০১ তারিখ ০৪/০৩/২৪, পলাতক আসামি সাদ্দাম হোসেনকে গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

 

মন্তব্য (০)





image

ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ব্যাংকের ক্যা...

নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...

image

চুয়াডাঙ্গায় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি: ৪ জন গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ​চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...

image

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯৭ বার ...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...

image

টাঙ্গাইলের ঘাটাইলের পিআইও এনামুলকে ঘিরে দুর্নীতির অভিযোগে...

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...

image

চুয়াডাঙ্গায় কিশোর রাফিজকে মুক্তিপনের জন্য হত্যা: প্রধান আ...

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মুক্তিপণের উদ্...

  • company_logo