• অপরাধ ও দুর্নীতি

জামালপুরে ৩ বেসরকারি হাসপাতালকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি: জামালপুরে স্বাস্থ্য বিভাগ, ভোক্তা অধিকার সংরক্ষন ও র‌্যাবের যৌথ অভিযানে ৩টি বেসরকারি হাসপাতালকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে একটি হাসপাতালের অপারেশন থিয়েটার ও প্যাথলজি ল্যাব সিলগালা করা হয়। রোববার দুপুরে শহরের তমালতলা মোড় ও নান্দিনা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের নেতৃত্ব দেয়া জামালপুর সদর  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: উত্তম কুমার সরকার জানান- ১০ দফা নির্দেশনা না মানায় তমালতলা মোড়ের ইউরোপা ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা করার পর এর অপারেশন থিয়েটার ও প্যাথলজি ল্যাব সিলগালা করা হয়।

এরপর নান্দিনা এলাকার নান্দিনা ডায়াগনস্টিক সেন্টারে ১০ দফা নির্দেশনা লঙ্ঘন ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ পাওয়ায় ৭০ হাজার টাকা এবং একই এলাকার লিখন ডায়াগনস্টিক সেন্টারে অসঙ্গতি পাওয়ায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।এর আগে বৃহস্পতিবার জামালপুরের ৩ টি বেসরকারি হাসপাতালকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা ও  ২টি অপারেশন থিয়েটার সিলগালা করে স্বাস্থ্য বিভাগ।

মন্তব্য (০)





image

ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ব্যাংকের ক্যা...

নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...

image

চুয়াডাঙ্গায় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি: ৪ জন গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ​চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...

image

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯৭ বার ...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...

image

টাঙ্গাইলের ঘাটাইলের পিআইও এনামুলকে ঘিরে দুর্নীতির অভিযোগে...

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...

image

চুয়াডাঙ্গায় কিশোর রাফিজকে মুক্তিপনের জন্য হত্যা: প্রধান আ...

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মুক্তিপণের উদ্...

  • company_logo