• অপরাধ ও দুর্নীতি

সোনারগাঁয়ে সাধন হত্যার দায়ে দুই জনের মৃত্যুদন্ড একজনের যাবজ্জীবন

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সংগৃহীত

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আলোচিত সাধন মিয়া হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড ও একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। সেই সাথে যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্তকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুইজনকে ১ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

আজ রোববার দুপুরে অতিরিক্ত জেলা দায়রা জজ ৪র্থ আদালতের বিচারক মোঃ আক্তারুজ্জামান ভূইয়া এ রায় ঘোষণা করেন। তবে রায় ঘোষণার সময় আসামীরা আদালতে অনুপস্থিত ছিলেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলঃ সোনারগাঁ উপজেলার কান্দারগাঁও এলাকার আব্দুর রহমান সরকারের ছেলে শামীম ও আব্দুল মান্নানের ছেলে আল আমিন ও একই এলাকার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত হলঃ- জজ মিয়ার ছেলে রাসেল।

আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শামীম হোসাইন বলেন ,২০১৪ সালের ১৭ জুন  সোনারগাঁ হত্যা হয়। নিহতের মা বাদি হয়ে থানায় মামলা করেন। মামলায় দীর্ঘ শুনানি শেষে ১৯জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে দুইজনের মৃত্যুদণ্ড ও একজনের যাবজ্জীবন কারাদণ্ড রায় ঘোষণা করেন। এ রায়ে তিনি সন্তোষ প্রকাশ করেন।

 

মন্তব্য (০)





image

ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ব্যাংকের ক্যা...

নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...

image

চুয়াডাঙ্গায় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি: ৪ জন গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ​চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...

image

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯৭ বার ...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...

image

টাঙ্গাইলের ঘাটাইলের পিআইও এনামুলকে ঘিরে দুর্নীতির অভিযোগে...

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...

image

চুয়াডাঙ্গায় কিশোর রাফিজকে মুক্তিপনের জন্য হত্যা: প্রধান আ...

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মুক্তিপণের উদ্...

  • company_logo