ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে ৭ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, কুড়িগ্রাম জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি চৌকস টিম গত ২৯ ফেব্রুয়ারি ২০২৪ সন্ধ্যা আনুমানিক ৭.০০ ঘটিকার সময় ফুলবাড়ী থানাধীন ৮নং ওয়ার্ডের চন্দ্রখানা বালাটারি গ্রামের কুখ্যাত মাদক কারবারি মোঃ রুবেল ইসলাম (২৪)'কে ০৭ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...
নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...
নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মুক্তিপণের উদ্...

মন্তব্য (০)