• অপরাধ ও দুর্নীতি

ফেনীতে কিশোর গ্যাং এসডিকে গ্রুপের প্রধানসহ গ্রেপ্তার ৩

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

ফেনী প্রতিনিধি : ফেনীতে কিশোর গ্যাং এসডিকে গ্রুপের প্রধানসহ তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) তাদের থানায় হস্তান্তর করা হয়েছে। এর আগে বুধবার (২৮ ফেব্রুয়ারি) রাতে শহরের রামপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে দুটি চুরি ও একটি হোল্ডিং চাকুও উদ্ধার করা হয়।

এরা হলেন, ওই গ্রুপের প্রধান বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার পসিয়াখালী এলাকার বর্তাসানে ফেনী শহরের পুলিশ  কোয়ার্টার এলাকার) মো. মিলনের ছেলে মো. রাব্বি (২০), ফেনী পৌর এলাকার পশ্চিম মধুপুর এলাকার মো. ইউসুফের ছেলে মো. তৌহিদুল সাগর (১৭), সদর উপজেলার ধলিয়া এলাকার মো. হেলালের ছেলে মো. ফখরুল (২০)।

এঘটনায় ফেনীস্থ র‌্যাব-০৭‍‍`র এসআই মো. জসিম  উদ্দিন বাদী হয়ে মামলা দায়েরর পর উদ্ধারকৃত দেশীয় অস্ত্রগুলোসহ তাদের তিনজনকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। ফেনী মডেল থানার ওসি মো. শহিদুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্তব্য (০)





image

ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ব্যাংকের ক্যা...

নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...

image

চুয়াডাঙ্গায় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি: ৪ জন গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ​চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...

image

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯৭ বার ...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...

image

টাঙ্গাইলের ঘাটাইলের পিআইও এনামুলকে ঘিরে দুর্নীতির অভিযোগে...

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...

image

চুয়াডাঙ্গায় কিশোর রাফিজকে মুক্তিপনের জন্য হত্যা: প্রধান আ...

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মুক্তিপণের উদ্...

  • company_logo