• অপরাধ ও দুর্নীতি

বগুড়ায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

  • অপরাধ ও দুর্নীতি

প্রতীকী ছবি

বগুড়া প্রতিনিধিঃ যৌতুকের দাবিতে বগুড়া শেরপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

বুধবার দুপুরে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২  এর বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর এই রায় দেন।

দণ্ডিত ব্যক্তির নাম শামীম প্রাং। তিনি বগুড়ার শেরপুর উপজেলার দক্ষিণ আমইন এলাকার মাসুদ প্রাং এর ছেলে। এই মামলায় শামীমের বাবা-মাসহ অপর  তিন আসামিকে খালাস দেয়া হয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের স্পেশাল পিপি আশেকুর রহমান সুজন। তিনি জানান, ২০১২ সালে শামীমের সাথে নাজিরা খাতুনের বিয়ে হয়। বিয়ের সময় নাজিরার বাবা ইউসুফ আলী মেয়ের সুখের কথা ভেবে মোট দেড় লাখ টাকা ও দুই ভরি স্বর্ণ প্রদান করে। আরও ৫০ হাজার টাকা বিয়ের এক বছরের মধ্যে দিয়ে বলে নাজিরার বাবা প্রতিশ্রুতি দেন। পরে সেই টাকার জন্য নাজিরাকে মাঝে মধ্যেই মারপিটসহ শারীরিক নির্যাতন শুরু করে শামীম। ২০১৩ সালের ৫ মে দুপুর দুইটার দিকে যৌতুকের আরও ৫০ হাজার টাকা আনার জন্য নাজিরাকে চাপ প্রয়োগ করে শামীম। নাজিরা ওই টাকা আনতে অস্বীকার করলে শামীম কাঠের খড়ি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে নাজিরাকে হত্যা করে।  পরে ওইদিন রাতেই নাজিরার বাবা শামীম, তার বাবা মাসহ চারজনের বিরুদ্ধে শেরপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। সেই মামলার সকল স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিতে শামীমকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানার আদেশ দেন আদালত। এছাড়া বাকি অপর তিন আসামিকে খালাস দেয়া হয়৷  তিনি আরও জানান, রায় শেষে আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

 



 

মন্তব্য (০)





image

পুলিশ ও সাংবাদিক পেটানোর হুমকি: ছাত্রদল সমর্থক গ্রেপ্তার

১

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে পুলিশ ও সাংবাদিকদের মারধর করার হুমক...

image

মাগুরায় বাস কাউন্টারে ঢুকে যুবদল নেতাকে গুলি করে হত্যা

২

মাগুরা প্রতিনিধি : মাগুরায় দুর্বৃত্তদের গুলিতে মো. শাকের হো...

image

যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক স...

৩

নিউজ ডেস্কঃ  যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার ...

image

জামালপুরে বিজিবির অভিযানে ইয়াবাসহ যুবক আটক

৪

জামালপুর প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জের সীমান্ত এলাকায় অভ...

image

জামালপুরে ইম্পেরিয়াল হাসপাতালে ভ্রাম্যমান আদালতের অভিযান,...

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুর শহরের শেখেরভিটায় অবস্থিত জামালপুর ইম্পেরিয়াল হা...

  • company_logo