• অপরাধ ও দুর্নীতি

পাবনায় ছিনতাই মামলায় আটক ২

  • অপরাধ ও দুর্নীতি

প্রতীকী ছবি

পাবনা প্রতিনিধিঃ পাবনার বেড়ায় আই ফোন ছিনতাইয়ের অভিযোগে কথিত সাবেক ছাত্রলীগ নেতা রাকিবুল ইসলাম রাকিব ও ছাত্রলীগ কর্মী আকরাম হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৫ ফেব্রুয়ারি) রাতে বেড়া পৌর এলাকার বনগ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রাকিব বেড়া পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলামের ছেলে ও আকরাম বেড়া পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিলর আবু সাঈদের ছেলে। 

রাকিব নিজেকে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক ও আকরাম ছাত্রলীগ কর্মী পরিচয় দিতেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বেড়া বাজারের ব্যবসায়ী অখিল চন্দ্র হালদারের ছেলে জীবন গত শনিবার (২৪ ফ্রেব্রুয়ারি) বিকেলে বাড়ি থেকে বাজারের উদ্দেশ্যে বের হলে রাকিবুল ইসলাম রাকিব ও আকরাম একটি মোটর সাইকেলে এসে তার পথরোধ করে। এসময় তারা একটি ধারালো ছুরি বের করে জীবনের গলায় ধরে তার পকেটে থাকা আইফোন প্রোম্যাক্স ১৪ তাদের দিয়ে দিতে বলে। এক পর্যায়ে পকেট থেকে জোরপূর্বক ফোনটি বের করে নিয়ে দ্রুত বেগে চলে যায়।

প্রকাশ্য দিবালোকে এমন ঘটনায় হতভম্ব হয়ে জীবন চিৎকার দিলে তার মা অলকা হালদার ও কাকী রীতা হালদার ছুটে এসে ছিনতাইয়ের ঘটনা প্রত্যক্ষ করেন।

এ ঘটনায় ২৫ ফেব্রুয়ারি জীবন বাদী হয়ে রাকিব ও আকরামকে আসামী করে বেড়া থানায় একটি মামলা দায়ের করেন। ছিনতাইয়ের বিষয়টি নিশ্চিত হয়ে পুলিশ সোমবার রাত দেড়টার দিকে অভিযান চালিয়ে রাকিব ও আকরামকে গ্রেপ্তার করে।

বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জীবনের দায়ের করা ছিনতাই মামলায় রাকিব ও আকরামকে গ্রেপ্তার করা হয়েছে। আসামীদের নিকট থেকে ছিনতাই হওয়া মোবাইল ফোন ও ছিনতাইয়ে ব্যবহৃত ছুরি ও মোটর সাইকেল জব্দ করা হয়েছে। সোমবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

মন্তব্য (০)





image

ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ব্যাংকের ক্যা...

নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...

image

চুয়াডাঙ্গায় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি: ৪ জন গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ​চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...

image

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯৭ বার ...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...

image

টাঙ্গাইলের ঘাটাইলের পিআইও এনামুলকে ঘিরে দুর্নীতির অভিযোগে...

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...

image

চুয়াডাঙ্গায় কিশোর রাফিজকে মুক্তিপনের জন্য হত্যা: প্রধান আ...

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মুক্তিপণের উদ্...

  • company_logo