ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের নাগেশ্বরীতে জুয়া খেলা অবস্থায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, নাগেশ্বরী থানা পুলিশ কর্তৃক গত ২৩ ফেব্রুয়ারি রাতে গোপন সংবাদের ভিত্তিতে নাগেশ্বরী থানাধীন রায়গঞ্জ ইউনিয়নের পূর্ব রায়গঞ্জ গ্রাম থেকে একই গ্রামের মোঃ ইউসুফ আলী (৩৬), মোঃ মিলন মিয়া (২৮), মোঃ হাবিল মিয়া (৩৮), হাতিয়ার ভিটা গ্রামের মোঃ নবীবুর রহমান ওরফে সাদ্দাম (২৬), ভূরুঙ্গামারী থানাধীন খামার আন্ধারীঝাড় গ্রামের মোঃ আব্দুল আউয়াল (৩০)কে জুয়া খেলার সরঞ্জাম এবং নগদ অর্থ উদ্ধারসহ গ্রেফতার করা হয়।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ রুহুল আমীন বলেন, কুড়িগ্রামে আমরা প্রায় প্রত্যন্ত অঞ্চলে জুয়ারুদের গ্রেফতার করছি। নানাভাবে মানুষকে সচেতন করছি। কুড়িগ্রাম জেলায় জুয়া নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...
নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...
নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মুক্তিপণের উদ্...

মন্তব্য (০)