• অপরাধ ও দুর্নীতি

রোহিঙ্গা ক্যাম্পে মজুদ অস্ত্র-গোলাবারুদ-গ্রেনেড উদ্ধার, গ্রেফতার ৪ 

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে নাশকতার   উদ্দেশ্যে মজুদ রাখা বিপুল পরিমান অস্ত্র- গোলাবারুদ ও গ্রেনেড সহ আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি ( আরসা)"র ৪ জন সদস্যকে গ্রেফতার করেছে এপিবিএন সদস্যরা । এ সময় তাদের কাছ থেকে ৫ টি ওয়ান শুটারগান, ১টি এলজি, ৩৬ রাউন্ড রাইফেলের গুলি, ৮ রাউন্ড গুলির খোসা,৪ রাউন্ড শর্টগানের কার্তুজ,৩টি হাতে তৈরি গ্রেনেড,৩ টি বড় পটকা,১ টি ওয়াকিটকি সেট, ২টি বড় ছোরা, ১টি গুলতি এবং ২টি লোহার ছিকল উদ্ধার করা হয়।

গ্রেফতার আরসা সদস্যরা হলো মোহাম্মেদ আমিন (২৩), পেটান শরীফ (৪৩),আবুল কাশেম (৩৩) ও সৈয়দুর রহমান (২৫)।

শুক্রবার  (২৩ ফেব্রুয়ারি)ভোররাত ১ টার সময়  উখিয়া জামতলি ১৫ নং রোহিঙ্গা  ক্যাম্পের এর ব্লক-ই/৫ এ অভিযান পরিচালনা করে অস্ত্র -গোলাবারুদ সহ তাদেরকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো: আমির জাফর। 

অধিনায়ক বলেন,গোপন সংবাদে খবর ছিল আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) সদস্যরা রোহিঙ্গা ক্যাম্পে নাশকতার পরিকল্পনার উদ্দেশ্য ক্যাম্প-১৫ তে বিপুল পরিমান অস্ত্র সহ অবস্থান করছে।এমন সংবাদে বৃহস্পতিবার রাতে ৮ এপিবিএন"র সহকারী পুলিশ সুপার রসুল আহমেদ নিজামী'র  নেতৃত্বে একটি টিম রাতে উখিয়ার জামতলি রোহিঙ্গা ক্যাম্প-১৫ এর ব্লক-ই/৫ এলাকায় পৌছালে আরসা সন্ত্রাসীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালাতে থাকে।এ সময় এপিবিএন  সদস্যরা ৪ জন আরসা সন্ত্রাসীকে ধরতে সক্ষম হয়। এসময় ১০/১২ জন সন্ত্রাসী দৌড়ে পালিয়ে যায়। 

পরে ধৃত আরসার সদস্যদের দেখানো মতে একটি ব্যাগ তল্লাশী করে তার ভেতর হতে ৫ টি ওয়ান শুটারগান, ১টি এলজি, ৩৬ রাউন্ড রাইফেলের গুলি, ৮ রাউন্ড গুলির খোসা,৪ রাউন্ড শর্টগানের কার্তুজ,৩টি হাতে তৈরি গ্রেনেড,৩ টি বড় পটকা,১ টি ওয়াকিটকি সেট, ২টি বড় ছোরা, ১টি গুলতি এবং ২টি লোহার ছিকল উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, গোয়েন্দা তথ্য ও গ্রেফতারকৃত সন্ত্রাসীরা ক্যাম্পের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য বড় ধরণের নাশকতার পরিকল্পনা করছিলো। এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে তিনি জানায়।

মন্তব্য (০)





image

শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

image

নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক মন্ত্রী ...

image

গুম-নির্যাতন মামলা হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহ...

নিউজ ডেস্ক : র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই)...

image

জুলাই হত্যা: হানিফসহ চারজনের মামলার রায় যেকোনো দিন

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্...

image

দক্ষিণ সিটির নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া বরখাস্ত

নিউজ ডেস্ক : অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপো...

  • company_logo