• লিড নিউজ
  • অপরাধ ও দুর্নীতি

দিনাজপুর ঠাকুরগাঁও সীমান্তে উদ্ধার সাড়ে ৭ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য আনুষ্ঠানিক ভাবে ধ্বংস

  • Lead News
  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের সীমান্ত পথে চোরাই পথে পাচার করে আনা ভারতীয়সহ বিভিন্ন ধরনের বিপুল পরিমান মাদকদ্রব্য আনুষ্ঠানিক ভাবে ধ্বংস করেছেন বিজিবি কর্মকর্তারা। ধ্বংস করা মাদকদ্রব্যের দাম ধরা হয়েছে ৭ কোটি ৫৯ লাখ ৩৭ হাজার টাকার মত।

আজ মঙ্গলবার বিকালে বিজিবির ২৯ ব্যাটালিয়নের ফুলবাড়ীস্হ মাঠে ধ্বংসযজ্ঞ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বিজিবির রংপুর রিজিওনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান পিএসসি। এসময় উপস্থিত ছিলেন সেক্টর কমান্ডার কর্ণেল রাশেদ আসগর, পিএসসি, জি, ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল  আহসান উল ইসলাম পিএসসি, ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল এ.বি.এম জাহিদুল করিমসহ বিভিন্ন স্তরের কর্মকর্তাসহ অন্যান্যরা। এর আগে অতিথিদের স্বাগত জানান ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল এ.বি.এম জাহিদুল করিম। 

বিজিবির কর্মকর্তারা জানান, গেল ২০২২ সালের  ১৬ ডিসেম্বর থেকে চলতি বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত দিনাজপুর এবং ঠাকুরগাঁও জেলার সীমান্ত এলাকায় বিজিবির ২৯ ব্যাটালিয়ন এবং ৪২ ব্যাটালিয়নের অভিযানে মালিক বিহীন অবস্হায় ৭ কোটি ৫৯ লক্ষ ৩৬ হাজার ৪৪৬ টাকা মূল্যের অবৈধ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ফেন্সিডিল সিরাপ, এমকেডিল, গাঁজা, দেশি বিদেশী মদ, নেশা জাতীয় ইনজেকশন, নেশা জাতীয় ট্যাবলেট, হেরোইন, যৌন উত্তেজক সিরাপ, চোলাই মদ তৈরির ট্যাবলেট, মদ তৈরির পাউডার এবং ভারতীয় পাতার বিড়ি।

প্রধান অতিথি বিজিবির রংপুর রিজিওনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান পিএসসি বলেছেন, বিজিবি সদস্যরা সীমান্ত রক্ষার পাশাপাশি চোরাচালান বিরোধী অভিযানের অংশ হিসেবে মাদক নির্মূলের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর প্রদত্ত "জিরো টলারেন্স নীতি নিশ্চিত কল্পে বদ্ধপরিকর। বিজিবি সদস্যরা অত্যন্ত প্রতিকূল পরিবেশে জীবনের ঝুঁকি নিয়ে মাদক নির্মূল অভিযান পরিচালনা করে আসছে।  মাদকসহ চোরাচালান নির্মুলে সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন তিনি।

মন্তব্য (০)





image

শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

image

নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক মন্ত্রী ...

image

গুম-নির্যাতন মামলা হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহ...

নিউজ ডেস্ক : র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই)...

image

জুলাই হত্যা: হানিফসহ চারজনের মামলার রায় যেকোনো দিন

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্...

image

দক্ষিণ সিটির নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া বরখাস্ত

নিউজ ডেস্ক : অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপো...

  • company_logo