• অপরাধ ও দুর্নীতি

চাঁপাইনবাবগঞ্জে স্কুলছাত্র তাজিমুল হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে স্কুলছাত্র তাজিমুল হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। যাবজ্জীবন কারাদণ্ড ছাড়াও দুইজনকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেয় আদালত। মঙ্গলবার দুপুরে এই কারাদণ্ডের আদেশ দেন, অতিরিক্ত দায়রা জজ-১ আদালতের বিচারক মো. রবিউল ইসলাম। 

দন্ডপ্রাপ্তরা হলেন- নাচোল উপজেলার শ্রীরামপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে মো. রুবেল হক ও একই গ্রামের নিয়ামুল হকের ছেলে মো. হযরত আলী। এদের মধ্যে দন্ডপ্রাপ্ত রুবেল আদালতে উপস্থিত থাকলেও পলাতক রয়েছেন হয়রত আলী। রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. রবিউল ইসলাম জানান, নিহত তাজিমুল পড়াশোনার পাশাপাশি অটোরিকশা চালাতেন।

২০২০ সালের ১৯ নভেম্বর আসামীরা ধান নিয়ে আসার কথা বলে তাজিমুল হকের অটোরিকশা ভাড়া নেন। এরপর অটো রিকশা নিয়ে বিভিন্ন এলাকা ঘুরে নাচোল উপজেলার চিনিসল্লা গ্রামের একটি নির্মাণাধীন বাড়িতে নিয়ে যায়। সেখানে তার গলায় গামছা ও রশি পেঁচিয়ে এবং ইট নিয়ে মুখ থেতলে হত্যা করে। পরে মরদেহ গুম করার উদ্দেশ্যে ওই ভবনেই বালুচাপা দেয়া হয়।

পুলিশ ওইদিনই রাত সাড়ে ১০টার দিকে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় তাজিমুলের নানা আব্দুল ওহাব বাদী হয়ে নাচোল থানায় মামলা দায়ের করেন। ২০২১ সালের ৩১ মে নাচোল থানার এসআই গোলাম রসুল আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

মন্তব্য (০)





image

ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ব্যাংকের ক্যা...

নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...

image

চুয়াডাঙ্গায় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি: ৪ জন গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ​চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...

image

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯৭ বার ...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...

image

টাঙ্গাইলের ঘাটাইলের পিআইও এনামুলকে ঘিরে দুর্নীতির অভিযোগে...

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...

image

চুয়াডাঙ্গায় কিশোর রাফিজকে মুক্তিপনের জন্য হত্যা: প্রধান আ...

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মুক্তিপণের উদ্...

  • company_logo