• অপরাধ ও দুর্নীতি

২ এপিবিএন এর অভিযানে চোলাই মদ মোটর সাইকেলসহ, গ্রেফতার ২

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

ময়মনসিংহ প্রতিনিধিঃ ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ান(২ এপিবিএন)মুক্তাগাছা, ময়মনসিংহের অপারেশন্স এন্ড ইন্টেলিজেন্স শাখার অভিযানে ১৯ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ টাঙ্গাইল জেলার ঘাটাইল থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার বিশেষ অভিযান পরিচালনা কালে রাত ১১ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে ১৪নং সাগরদিঘী ইউনিয়নের ফুলমালির চালা গ্রামের রনজিত বর্মনের বাড়িতে পৌছা মাত্রই পুলিশের উপস্থিতি টের পেয়ে কতিপয় লোক দৌড়াইয়া পালানোর চেষ্টাকালে অমুল্য চন্দ্র বর্মন (২৪), পিতা-রনজিত বর্মন, ও মোঃ চান মাহমুদ (৪৫), পিতা- মোঃ মোখছেদ আলী কে গ্রেফতার করে।

আসামী অমুল্য চন্দ্র বর্মন এর দেখানো ও নিজ হাতে বের করে দেওয়া মতে ১০ লিটার চোলাই মদ ও ১টি নম্বর বিহীন লাল রঙ্গের পুরাতন (সচল)  মটর সাইকেল, উদ্ধার করে। ধৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে উপরোক্ত নাম ঠিকানা প্রকাশ করে এবং আসামীদ্বয় দীর্ঘদিন যাবৎ উক্ত এলাকায় চোলাই মদ ক্রয়-বিক্রয় করে আসছে বলে জানান। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে টাঙ্গাইল জেলার ঘাটাইল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে। 

মন্তব্য (০)





image

শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

image

নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক মন্ত্রী ...

image

গুম-নির্যাতন মামলা হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহ...

নিউজ ডেস্ক : র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই)...

image

জুলাই হত্যা: হানিফসহ চারজনের মামলার রায় যেকোনো দিন

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্...

image

দক্ষিণ সিটির নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া বরখাস্ত

নিউজ ডেস্ক : অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপো...

  • company_logo