• অপরাধ ও দুর্নীতি

ঠাকুরগাঁওয়ে মাদক বিরোধী অভিযানে শ্রমিক নেতা গ্রেপ্তার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে মাদক বিরোধী অভিযানে একজন শ্রমিক নেতা গ্রেপ্তার হয়েছে। গত সোমবার  রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদক বিরোধী অভিযানে ঠাকুরগাঁও সদর থানাধীন ১২ নং সালন্দর ইউপির অন্তর্গত আরাজি কেষ্টপুর গ্রামের  রেনু রং মিস্ত্রির মরিচ বাগান থেকে ২০(বিশ) পিচ ট্যাপেন্টাডোল ট্যাবলেট উদ্ধারসহ এই শ্রমিক নেতা সহ আরেক জনকে গ্রেপ্তার করা হয়।

 গ্রেপ্তারকৃত শ্রমিক নেতা সদর উপজেলার আরাজি কেষ্টপুর গ্রামের মুসলিম উদ্দীন সরকারের ছেলে রবিউল ইসলাম(৪১)। তিনি জেলা ট্রাক ও ট্যাংকলড়ির সাবেক সম্পাদক ছিলেন। অপরজন হলেন, জগন্নাথপুর বারোপাড়া গ্রামের বেলাল ইসলাম (৩০)। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও গোটা জেলায় বিপুল পরিমান মাদক সহ আরও ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 তারা হলেন, রুহিয়া থানার আমানে খাতুন(৫২), পীরগঞ্জ থানার বিশু হাসদা, মুসলিম উদ্দীন (৪৭), করিমুল হক(৩৬), উমা চরণ (৩৫), রাণীশংকৈল থানায় মাঝহারুল ইসলাম,  জিয়াউর রহমান(৩৯) গত এক রাতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে মোট ৪০ (চল্লিশ) পিচ ট্যাপেন্টাডোল, ১৫০ (একশত পঞ্চাশ) গ্রাম গাঁজা ও ১২ (বার) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ মোট ০৭ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে ঠাকুরগাঁও সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক বলেন, জেলার সকল প্রকার অপরাধ দমন ও শান্তি শৃঙ্খলা রক্ষা এবং মাদক নির্মূলে ঠাকুরগাঁও জেলা পুলিশ সদা তৎপর।

মন্তব্য (০)





image

শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

image

নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক মন্ত্রী ...

image

গুম-নির্যাতন মামলা হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহ...

নিউজ ডেস্ক : র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই)...

image

জুলাই হত্যা: হানিফসহ চারজনের মামলার রায় যেকোনো দিন

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্...

image

দক্ষিণ সিটির নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া বরখাস্ত

নিউজ ডেস্ক : অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপো...

  • company_logo