• অপরাধ ও দুর্নীতি

ফরিদপুরে শিশুকে অপহরনের পর হত্যা: ১ জনের ফাঁসি, অপরজনের যাবজ্জীবন কারাদন্ড

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে আট বছরের শিশুকে অপহরণের পর হত্যা মামলায় এক জনের ফাঁসি ও এক জনের যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। সোমবার (১৯ ফেব্রুয়ারি) বিকালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো: হাফিজুর রহমান এ আদেশ দেন। রায় ঘোষনার সময় আসামীরা আদালতে উপস্থিত ছিলেন। 

জানা যায়, ফাঁসির দন্ডপ্রাপ্ত হলেন মো: জিন্দার খলিফা। তিনি জেলার নগরকান্দা উপজেলার মেহেরদিয়া গ্রামের টুকু খলিফার ছেলে। অপরজন যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত হলেন মাহাবুল শেখ। তিনি একই এলাকার কাজু শেখের ছেলে। পরে তাদের কারাগারে পাঠানো হয়।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি স্বপন পাল জানান, গত ২০১৯ সালের ১ জুলাই জেলার নগরকান্দা উপজেলার মেহেরদিয়া গ্রামের পাচু খলিফার ছেলে আবু বক্কার (৮) বিকালে পুড়াপাড়া বাজারে যায়। বাজার থেকে মাহাবুল শেখ ওই শিশুকে তার ইজিবাইকে তুলে নিয়ে যায়।

পরে মোবাইল ফোনে জিন্দার খলিফা ও মাহাবুল ওই শিশুর পিতার কাছে তিন লাখ টাকা মুক্তিপন দাবী করে। মুক্তিপন না দেওয়ায় শিশু আবু বক্কারকে হত্যা করে একটি খালের কচুরিপানার মধ্যে ঢেকে রাখে। এঘটনায় নিহতের পিতা পাচু খলিফা নগরকান্দা থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ সাক্ষী ও শুনানির পর আদালতের বিচারক এ রায় ঘোষনা করেন। 

 

মন্তব্য (০)





image

ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ব্যাংকের ক্যা...

নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...

image

চুয়াডাঙ্গায় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি: ৪ জন গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ​চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...

image

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯৭ বার ...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...

image

টাঙ্গাইলের ঘাটাইলের পিআইও এনামুলকে ঘিরে দুর্নীতির অভিযোগে...

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...

image

চুয়াডাঙ্গায় কিশোর রাফিজকে মুক্তিপনের জন্য হত্যা: প্রধান আ...

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মুক্তিপণের উদ্...

  • company_logo