• অপরাধ ও দুর্নীতি

ফরিদপুরে অস্ত্র মামলায় ২ জনের কারাদণ্ড ১৭ বছরের

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সংগৃহীত

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের বহুল আলোচিত ইতিয়াজ হাসান রুবেলসহ ২ জনকে অস্ত্র মামলায় ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।  ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ রায় দেন। রোববার দুপুরে  এ রায় ঘোষণা করা হয়।  অস্ত্র নিয়ন্ত্রণ আইনে পিস্তল রাখার দায়ে দুজনকে ১০ বছর করে এবং গুলি রাখায় ৭ বছর করে সশ্রম কারাদণ্ড দেয়া হয়। মামলায় সাজাপ্রাপ্ত অপর আসামি হলেন শহরের শোভারামপুর এলাকার বাসিন্দা রেজাউল করিম বিপুল।  রায় ঘোষণার সময় তারা আদালতে হাজির ছিলেন।  পরে পুলিশ পাহারায় তাদের কারাগারে পাঠানো হয়।

ইমতিয়াজ হাসান রুবেল ফরিদপুরের শহর আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকতের ভাই। তাদের বিরুদ্ধে দায়েরকৃত আলোচিত ২ হাজার কোটি টাকার মানি লন্ডারিংয়ের মামলাসহ বিচারাধীন ৯ মামলার মধ্যে এই ১ম কোনো মামলার রায় ঘোষণা করা হলো। সত্যতা নিশ্চিত করে আদালতের রাষ্ট্রপক্ষের বিশেষ সরকারি কৌঁসুলি (পিপি) নওয়াব আলী রায়ের  জানান, ক্ষমতার ছত্রছায়ায় থেকে অপরাধ করেও যে পার পাওয়া যায় না, এ রায়ে সেটি প্রমাণিত হলো। সাজ্জাদ হোসেন বরকত ও তার ভাই ইমতিয়াজ হাসান রুবেলকে ২০২০ সালের ৭ জুন রাতে আটক করা হয়। 

জেলা আওয়ামী লীগের তৎকালীন সভাপতি সুবল চন্দ্র সাহার বাড়িতে হামলার মামলার আসামি হিসেবে ওই রাতে তাদের সহযোগী হিসেবে আরো সাতজনকে গ্রেফতার করে পুলিশ।  এরপর দুটি অস্ত্র মামলা এবং ২ হাজার কোটি টাকার মানি লন্ডারিংয়ের মামলাসহ বরকত-রুবেল ও তাদের সহযোগীদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে মোট ১১টি মামলা দায়ের করা হয়।

জানা যায়, ওই সময় অস্ত্র নিয়ন্ত্রণ আইনে সাজ্জাদ হোসেন, ইমতিয়াজ হাসান ও রেজাউলের বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়।  এর মধ্যে একটি অস্ত্র মামলার আসামি হচ্ছেন সাজ্জাদ হোসেন বরকত ও ইমতিয়াজ হাসান রুবেল।  অপর একটি অস্ত্র মামলায় আসামি হচ্ছেন ইমতিয়াজ হাসান ও তার সহযোগী রেজাউল করিম। এর মধ্যে রুবেল ও বিপুলের বিরুদ্ধে দায়েরকৃত অস্ত্র মামলাতে প্রথম বিচারকাজ শেষে রায় ঘোষণা করা হয়।

মন্তব্য (০)





image

শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

image

নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক মন্ত্রী ...

image

গুম-নির্যাতন মামলা হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহ...

নিউজ ডেস্ক : র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই)...

image

জুলাই হত্যা: হানিফসহ চারজনের মামলার রায় যেকোনো দিন

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্...

image

দক্ষিণ সিটির নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া বরখাস্ত

নিউজ ডেস্ক : অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপো...

  • company_logo