• অপরাধ ও দুর্নীতি

বগুড়ায় পিকনিকের বাসে তল্লাশি চালিয়ে ছয়টি বার্মিজ চাকুসহ গ্রেফতার ৯

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার গাবতলীতে পিকনিক বাসে তল্লাশি চালিয়ে বার্মিজ চাকুসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে ৭ জনই কিশোর।

গ্রেপ্তার প্রাপ্ত বয়স্ক দুইজন হলেন,  গাবতলী উপজেলার জমিরবাড়ীয়া গ্রামের হায়দার আলীর ছেলে শিহাব উদ্দিন (২০) ও জলিলের ছেলে লাজু সাব্বির (১৯)। বাকিদের বয়স ১৬ থেকে ১৭ বছরের মধ্যে হওয়া তাদের নাম পরিচয় প্রকাশ করা হয়নি। 

শুক্রবার বিকেলে তাদের বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মির্জা সাহেলার আদালতে সোপর্দ করা হয়। বিচারক প্রাপ্ত বয়স্ক দুইজনকে জেলা কারাগারে ও কিশোর ৭ জনকে যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন। এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার পীরগাছা বন্দর থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। পরে গাবতলী মডেল থানা পুলিশের এসআই আব্দুল কুদ্দুস বাদী হয়ে মামলা দায়ের করেন৷ 

বিষয়গুলো নিশ্চিত করেছেন গাবতলী মডেল থানা পুলিশের ওসি আবুল কালাম আজাদ। তিনি জানান, গাবতলী উপজেলার আটাপাড়া বাজারে থেকে স্থানীয়রা বৃহস্পতিবার দিনাজপুরের স্বপ্নপুরিতে পিকনিকে যায়। সেখানে কয়েকজন কিশোর বার্মিজ চাকু ক্রয় করে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বাসটি ফেরার পথে পীরগাছা বন্দরে থামিয়ে তল্লাশি করে। এই গ্রেপ্তার ৯ জনের কাছ থেকে ৬ টি ধারালো বার্মিজ চাকু উদ্ধার করা হয়৷ বাসটিতে নারী,পুরুষ ছাড়াও বেশ কয়েকজন শিশু ছিল। 

ওসি আবুল কালাম আজাদ বলেন, গ্রেপ্তার ৯ জন কিশোর গ্যাংয়ের সদস্য। এলাকায় অপরাধ সংগঠনের জন্য তারা দিনাজপুর থেকে বার্মিজ চাকু ক্রয় করেছিল।

মন্তব্য (০)





image

শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

image

নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক মন্ত্রী ...

image

গুম-নির্যাতন মামলা হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহ...

নিউজ ডেস্ক : র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই)...

image

জুলাই হত্যা: হানিফসহ চারজনের মামলার রায় যেকোনো দিন

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্...

image

দক্ষিণ সিটির নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া বরখাস্ত

নিউজ ডেস্ক : অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপো...

  • company_logo