• অপরাধ ও দুর্নীতি

ঈশ্বরগঞ্জে হাজী বিরিয়ানি হাউজের খাবারে টিকটিকি, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ প্রতিনিধিঃ বন্ধুর আমন্ত্রণে উজ্জ্বল হাসান নামে এক যুবক হাজী বিরিয়ানি হাউজে খেতে আসেন খাচ্ছি বিরিয়ানি। হোটেলে বসে দুই বন্ধু অর্ডার করেন খাচ্ছি বিরিয়ানি। কিছুক্ষণ অপেক্ষার পর নিয়ে আসা হয় খাচ্ছি বিরিয়ানির প্লেট। খাবার মুখে তুলতেই পাতে মিলল মরা টিকটিকি।

মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর বাজারে অবস্থিত হাজী বিরিয়ানি হাউজ নামে একটি হোটেলে এ ঘটনাটি ঘটে। টিকটিকি দেখে খাবার না খেয়ে হোটেল থেকে বের হয়ে যাচ্ছিলেন দুই বন্ধু। এমন সময় হোটেলের কর্মচারী বিল দিতে বললেই বাঁধে বিপত্তি। টিকটিকি পাওয়ায় বিল দিতে অনিচ্ছুক দুই বন্ধু তাদের আরও কয়েকজন বন্ধুকে খবর দেয়। তার বন্ধুরা এসে খাচ্ছি বিরিয়ানিতে মরা টিকটিকির ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করলে মুহুর্তেই তা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে স্থানীয় লোকজন এসে জড়ো হন এবং উপজেলা প্রশাসন ও থানায় খবর দেন।

খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান ঘটনাস্থলে যান। এরপর বিষয়টির সত্যতা যাচাই করে ওই হোটেল মালিককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩৫ হাজার টাকা জরিমানা করেন তিনি।

বিরিয়ানি খেতে আসা উজ্জ্বল হাসান নামে ওই যুবক বলেন, খাবারটি এক-দুই বার মুখে দিয়েই দেখি প্লেইটে মরা টিকটিকি। এরপরে আমি বমি করতে করতে জীবন শেষ। এসময় বেরিয়ে যাব এমন অবস্থায় হোটেল কর্তৃপক্ষ আমাকে বিলের জন্য আটকায়। আমি বিল দিতে অস্বীকৃতি জানালে আমার সাথে খারাপ ব্যবহার শুরু করে। এরপর স্থানীয় লোকজন এ ঘটনা দেখে প্রশাসনকে খবর দিলে এসিল্যান্ড এবং ঈশ্বরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে আসেন'।

অপরদিকে হোটেলের ফ্রিজে নোংরা পরিবেশ থাকায় মায়া রেস্টুরেন্ট অ্যান্ড বিরিয়ানি নামক অপর একটি হোটেল মালিককে ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান বলেন, খাবারে মরা টিকটিকি পাওয়ার বিষয়টি সবার সামনে স্বীকার করেছে হোটেল কর্তৃপক্ষ। এরপর হোটেল মালিককে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি আরেকটি হোটেলের ফ্রিজ নোংরা থাকায় ওই কর্তৃপক্ষকেও ৫ হাজার জরিমানা করা হয়েছে। তা ছাড়া পরিষ্কার, পরিচ্ছন্ন পরিবেশে খাবার পরিবেশনের জন্য ওই দুটি হোটেল ছাড়াও আশপাশে বেশির ভাগ হোটেলকে সতর্ক করে দেওয়া হয়েছে'।

মন্তব্য (১)





image
image

ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ব্যাংকের ক্যা...

নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...

image

চুয়াডাঙ্গায় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি: ৪ জন গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ​চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...

image

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯৭ বার ...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...

image

টাঙ্গাইলের ঘাটাইলের পিআইও এনামুলকে ঘিরে দুর্নীতির অভিযোগে...

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...

image

চুয়াডাঙ্গায় কিশোর রাফিজকে মুক্তিপনের জন্য হত্যা: প্রধান আ...

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মুক্তিপণের উদ্...

  • company_logo