• লিড নিউজ
  • অপরাধ ও দুর্নীতি

ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের ৪ দিন পর নববধূ খুন, গ্রেফতার স্বামী

  • Lead News
  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নববধূকে গোলা কেটে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ১২ ঘণ্টার মধ্যে প্রধান আসামি স্বামী আব্দুল হামিদকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকালে আখাউড়া উপজেলার বড়মুড়া সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও আখাউড়া থানা পুলিশ হামিদকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আব্দুল হামিদ (২৮) উপজেলার দক্ষিণ ইউনিয়নের হিরাপুর গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে। আখাউড়া থানা পুলিশ জানায়, গত শুক্রবার (৯ ফেব্রুয়ারি) আখাউড়া উপজেলার হীরাপুর গ্রামের আব্দুল লতিফ মিয়ার সৌদিআরব ফেরত ছেলে আব্দুল হামিদের সাথে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব এলাকার আব্দুর রাজ্জাক মিয়ার মেয়ে তাসলিমার বিয়ে হয়। পরে বিয়ের মাত্র ৪ দিন পর মঙ্গলবার দুপুরে ধারালো ছুরি দিয়ে নববধূ তাসলিমাকে গলা কেটে হত্যা করে হামিদ পালিয়ে যান। এ ঘটনায় নিহত তাসলিমার ভাই আব্দুল কুদ্দুস রাতেই বাদী হয়ে আব্দুল হামিদকে প্রধান আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

এ বিষয়ে আখাউড়া থানার ওসি নূরে আলম জানান, ঘটনার পর পালিয়ে যাওয়া হামিদকে দ্রুত গ্রেফতারের জন্য মোবাইল ট্রাকিং করে একাধিক স্থানে অভিযান পরিচালনা করা হয়। হামিদ বারবার স্থান পরিবর্তন করতে থাকে। পরে বুধবার সকালে আখাউড়া সীমান্তের বড়মুড়া এলাকা দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ফকিরমুড়া বিজিবি ক্যাম্পের সদস্যদের সহযোগিতায় হামিদকে গ্রেফতার করতে সক্ষম হয়। তবে কি কারণে হত্যাকান্ড ঘটেছে এ রহস্য উদঘাটনে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানিয়েছেন ওসি।

মন্তব্য (০)





image

শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

image

নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক মন্ত্রী ...

image

গুম-নির্যাতন মামলা হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহ...

নিউজ ডেস্ক : র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই)...

image

জুলাই হত্যা: হানিফসহ চারজনের মামলার রায় যেকোনো দিন

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্...

image

দক্ষিণ সিটির নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া বরখাস্ত

নিউজ ডেস্ক : অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপো...

  • company_logo