• অপরাধ ও দুর্নীতি

চাটমোহরে ফসলি জমিতে অবৈধভাবে পুকুর খননের বিরুদ্ধে অভিযান 

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে ফসলি জমিতে অবৈধভাবে পুকুর খননের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের স্থল গ্রামের তিন ফসলি জমিতে অবৈধভাবে পুকুর খননের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেদুয়ানুল হালিম। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রেদুয়ানুল হালিম জানান, মঙ্গলবার দুপুরে উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের স্থল গ্রামের তিন ফসলি জমিতে এক্সেভেটর (ভেকুমেশিন) দিয়ে অবৈধভাবে পুকুর খননের সময় অভিযান পরিচালনা করা হয়। খবর পেয়ে এক্সেভেটরের চালকসহ সংশ্লিষ্টরা পালিয়ে গেলে কাউকে আটক করা সম্ভব হয়নি। খননের কাজে ব্যবহৃত এক্সেভেটরের ইঞ্জিনের ব্যাটারি জব্দ করা হয়।

তিনি আরও জানান ফসলি জমিতে অবৈধভাবে পুকুর খননের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। 

 

মন্তব্য (০)





image

শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

image

নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক মন্ত্রী ...

image

গুম-নির্যাতন মামলা হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহ...

নিউজ ডেস্ক : র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই)...

image

জুলাই হত্যা: হানিফসহ চারজনের মামলার রায় যেকোনো দিন

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্...

image

দক্ষিণ সিটির নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া বরখাস্ত

নিউজ ডেস্ক : অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপো...

  • company_logo