• অপরাধ ও দুর্নীতি

সোনারগাঁয়ে ১৪ লক্ষ টাকার জাটকা জব্দ 

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে অভিযান চালিয়ে ৩ হাজার ৫ শত কেজি অবৈধ জাটকা জব্দ করেছেকোস্ট গার্ড স্টেশন নারায়ণগঞ্জ। যার আনুমানিক বাজার মূল্য ১৪ লাখ টাকা। শনিবার (১০ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে কোস্ট গার্ড স্টেশন নারায়ণগঞ্জ পাগলার স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কাজী আকিব আরাফাত এর নেতৃত্বে কাঁচপুর ব্রীজ সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন নোয়াখালী হতে ঢাকাগামী একটি ট্রাক তল্লাশী করে ওই জাটকা জব্দ করা হয়।

কোস্ট গার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কে এম শাফিউল কিঞ্জল এ তথ্য নিশ্চিত করে জানান, জব্দকৃত জাটকা নারায়ণগঞ্জ উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা জনাবা ফরিদা ইয়াসমিন এর উপস্থিতিতে স্থানীয় এতিমখানা, মাদ্রাসা, গরীব,দুস্থ ও অসহায় পরিবারের মাঝে বিতরণ করা হয়।

এছাড়াও ট্রাকে জাটকা ব্যতীত অন্যান্য বৈধ মাছ থাকায় উক্ত মাছসমূহ স্ব স্ব মালিককে বুঝিয়ে দিয়ে ট্রাকসহ মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

মন্তব্য (০)





image

পুলিশ ও সাংবাদিক পেটানোর হুমকি: ছাত্রদল সমর্থক গ্রেপ্তার

১

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে পুলিশ ও সাংবাদিকদের মারধর করার হুমক...

image

মাগুরায় বাস কাউন্টারে ঢুকে যুবদল নেতাকে গুলি করে হত্যা

২

মাগুরা প্রতিনিধি : মাগুরায় দুর্বৃত্তদের গুলিতে মো. শাকের হো...

image

যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক স...

৩

নিউজ ডেস্কঃ  যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার ...

image

জামালপুরে বিজিবির অভিযানে ইয়াবাসহ যুবক আটক

৪

জামালপুর প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জের সীমান্ত এলাকায় অভ...

image

জামালপুরে ইম্পেরিয়াল হাসপাতালে ভ্রাম্যমান আদালতের অভিযান,...

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুর শহরের শেখেরভিটায় অবস্থিত জামালপুর ইম্পেরিয়াল হা...

  • company_logo