• অপরাধ ও দুর্নীতি

জামালপুরে এক কেজি গাঁজাসহ  সিএনজি চালক গ্রেপ্তার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুর উপজেলায় এক কেজি গাঁজাসহ শেখ ফরিদ ওরফে সোহেল (২২) নামে সিএনজির এক চালককে গ্রেপ্তার করেছে ইসলামপুর থানা-পুলিশ। 

গ্রেপ্তার শেখ ফরিদ শেরপুরের সদর উপজেলার গাজীরখামার ইউনিয়নের কাউয়াপেচী গ্রামের ফকির মাহমুদের ছেলে।

বুধবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে ইসলামপুর থানায় দায়েরকৃত মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় জামালপুর জেলা জজ ও দায়রা আদালতে তাকে পুলিশ হাজির করলে সংশ্লিষ্ট বিচারক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

এর আগে মঙ্গলবার গভীর রাতে উপজেলার গাইবান্ধা ইউনিয়নের মরাকান্দী পোড়াবাড়ি এলাকা থেকে শেখ ফরিদকে গ্রেপ্তার করে পুলিশ। 

ইসলামপুর থানা সূত্রে জানা গেছে, থানার উপপরিদর্শক (এসআই) মাসউদুর রহমান বাদি হয়ে গ্রেপ্তার শেখ ফরিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।

এসআই মাসউদুর রহমান বলেন, 'আমিসহ সঙ্গীয় ফোর্সরা মরাকান্দী পোড়াবাড়ী এলাকায় চেক পোস্ট ডিউটি করার সময় একটি সিনএনজির গতিবিধি দেখে আমাদের সন্দেহের সৃষ্টি হয়। পরে আমরা সিএনজিটি থামিয়ে তল্লাশী করে পলি ব্যাগে মোড়ানো এক কেজি গাঁজা এবং সিএনজি জব্ধ করাসহ সিএনজি চালক শেখ ফরিদকে আটক করি। জব্দকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য হবে ২০ হাজার টাকা। 

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন তালুকদার বলেন, 'জব্দকৃত গাঁজাসহ গ্রেপ্তার শেখ ফরিদকে জামালপুর আদালতে হাজির করলে সংশ্লিষ্ট বিচারক তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। আমরা মাদকমুক্ত ইসলামপুর গড়তে সবসময় সচেষ্ট রয়েছি।'

মন্তব্য (০)





image

শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

image

নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক মন্ত্রী ...

image

গুম-নির্যাতন মামলা হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহ...

নিউজ ডেস্ক : র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই)...

image

জুলাই হত্যা: হানিফসহ চারজনের মামলার রায় যেকোনো দিন

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্...

image

দক্ষিণ সিটির নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া বরখাস্ত

নিউজ ডেস্ক : অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপো...

  • company_logo